| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ নয় জিম্বাবুয়ের নজর সেমিফাইনালে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২৯ ২০:০১:৪৫
বাংলাদেশ নয় জিম্বাবুয়ের নজর সেমিফাইনালে

রবিবার ব্রিজবেনে সকাল ৯টায় শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ। তার আগে সংবাদ সম্মেলনে ক্রেইগ আরভিন বললেন, 'ছেলেরা অনেক খুশি এবং আত্মবিশ্বাসী।

পাকিস্তানের বিপক্ষে জয়ে আমরা অনেক আত্মবিশ্বাস পেয়েছি। তবে আমরা জানি, এই খেলাটি কত দ্রুত রূপ বদলায়। আমার মনে হয় প্রতি ম্যাচেই আমাদের দারুণ সুযোগ রয়েছে। আর টি-টোয়েন্টি ক্রিকেট এমন একটি খেলা, যেখানে কয়েকজন ক্রিকেটার নিজেদের মেলে ধরলেই যে কোনো দলকে হারানো সম্ভব।

আমরা জানি, বাংলাদেশ মানসম্পন্ন দল। তাদের বিপক্ষে আগামীকাল আমাদের সেরা খেলাটাই খেলব।' এবারের বিশ্বকাপে গ্রুপ-২ থেকে ভালোভাবেই সেমিফাইনালের লড়াইয়ে আছে জিম্বাবুয়ে। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টির কল্যাণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ পয়েন্ট পেয়েছে। এরপর পাকিস্তানকে হারিয়ে পেয়েছে ২ পয়েন্ট।

তাই সেমিতে ওঠার স্বপ্ন দেখছেন আরভিন, 'সেমিতে ওঠার বিশাল সুযোগ পেয়েছি আমরা। তবে এর জন্য বাংলাদেশের বিপক্ষে জিততে হবে। এরপর নেদারল্যান্ডসকে হারাতে হবে। ভারতের বিপক্ষে শেষ ম্যাচ আর অন্যান্য ম্যাচের ফলের ভূমিকাও থাকবে।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...