| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রুশোর একার রানই করতে পারলো না বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২৭ ১৩:৩০:৫৭
রুশোর একার রানই করতে পারলো না বাংলাদেশ

রান তাড়ায় নেমে প্রথম দুই ওভার ছাড়া বাংলাদেশ ম্যাচেই ছিল না। কোনও উইকেট না হারিয়ে ২৬ রান করেছিল তারা। তৃতীয় ওভারে আনর্খি নর্কিয়ের কাছে ব্যাটিং ধস শুরু, জোড়া আঘাতে দুই ওপেনার ফেরার পর।

প্রথম দুই ওভারে তিন উইকেট নেওয়া নর্কিয়ে নিজের শেষ ওভারে তাসকিন আহমেদকে (১০) বোল্ড করে বাংলাদেশকে গুটিয়ে দেন। মাঝে তাবরাইজ শামসি ঘূর্ণি জাদু দেখান। মাত্র ৩.৩ ওভারে ১০ রান দিয়ে ৪ উইকেট নেন নর্কিয়ে। এছাড়া শামসি দ্বিতীয় সর্বোচ্চ ৩ উইকেট নেন।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন লিটন দাস। মেহেদী হাসান মিরাজের সঙ্গে তার ১৯ রানের জুটি বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। এছাড়া কেবল সৌম্য সরকার (১৫), মেহেদী হাসান মিরাজ (১১) ও তাসকিন দুই অঙ্কে পৌঁছান।

বিশ্বকাপে কোনও দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হিসেবে সেরা ইনিংস খেলে ম্যাচসেরা রুসো। বল হাতেও দক্ষিণ আফ্রিকার সেরা বোলিং ফিগারে নর্কিয়ে এবং তার ক্যারিয়ার সেরাও।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...