| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাদমান-মিঠুনের ব্যাটিং তাণ্ডবে ভারতের বিপক্ষে প্রথম দিন শেষে এগিয়ে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২৫ ২২:২৩:৫৮
সাদমান-মিঠুনের ব্যাটিং তাণ্ডবে ভারতের বিপক্ষে প্রথম দিন শেষে এগিয়ে বাংলাদেশ

যেখানে আজ এম এ চিদাম্বরম স্টেডিয়ামে তামিলনাড়ু ক্রিকেট একাদশের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২৩০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। টসে জিতে ব্যাট করতে নেমে ৩২ বলে ৩ রান করে প্যাভিলিয়নে ফেলেন ওপেনার মাহমুদুল হাসান জয়।

এরপর ৮৫ রানের পার্টনারশিপ গড়ে তোলেন সাইফ হাসান এবং সাদমান ইসলাম। ১১৯ বলে ৩৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন সাইফ হাসান। তবে ব্যাট হাতে এই দিন সুবিধা করতে পারেননি সাবেক অধিনায়ক মমিনুল হক। মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি।

দলীয় ১০১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে অধিনায়ক মোঃ মিঠুন এবং সাদমান ইসলাম প্রতিরোধ গড়ে তোলেন। দুইজন মিলে যোগ করেন ১০৫ রান। তবে সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন অপেনার সাদমান ইসলাম। ১৫৪ বলে ৮৯ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি।

এরপর ২ রান করে প্যাভিলিয়নে ফিরেন এনামুল হক বিজয়। তবে অন্য প্রান্ত থেকে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে দিন শেষ করেন অধিনায়ক মোঃ মিঠুন। মিঠুন ১২৮ বলে ৫ চার ৪ ছক্কায় ৭৪ ও অনিক ৬ রানে অপরাজিত আছেন। তামিলনাড়ু একাদশের সর্বোচ্চ ৩ উইকেট ভিগনেশের, ২ উইকেট অজিত রামের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...