| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

কোচের কথা শুনেননি রোনালদো বিবাদ চরমে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২২ ১৫:২৬:২৩
কোচের কথা শুনেননি রোনালদো বিবাদ চরমে

বিতর্কিত ঘটনার সুত্রপাত ওল্ড ট্র্যাফোর্ডে গত বুধবার প্রিমিয়ার লিগ ম্যাচের ৮৯তম মিনিটে। ইউনাইটেড তখন ২-০ গোলে এগিয়ে। শুরুর একাদশে না থাকা রোনালদো নামার সুযোগ পাননি বদলি হিসেবেও। ক্ষুব্ধ হয়ে ওই সময়ে তাকে ডাগআউট ছেড়ে টানেলের দিকে যেতে দেখা যায়।

পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের এমন আচরণ নিয়ে ম্যাচের পরপরই বিরক্তি প্রকাশ করেন টেন হাগ। মৌসুমের শুরু থেকেই টেন হাগের দলে জায়গা পেতে সংগ্রাম করা রোনালদোর এমন কান্ড নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

লিগে শনিবার চেলসির মুখোমুখি হবে ইউনাইটেড। আপত্তিকর ওই কাণ্ডের জন্য আগামী ম্যাচে ৩৭ বছর বয়সী তারকাকে নিষিদ্ধ করেছে ওল্ড ট্র্যাফোর্ড কর্তৃপক্ষ।

নিজের ভুল বুঝতে পেরেছেন রোনালদো। ক্লাবের শাস্তি মেনে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরে লিখেছেন, ওই সময়ে তিনি মেজাজ সামলে রাখতে পারেননি।

শুক্রবার সংবাদ সম্মেলনে টেন হাগের কাছে ‘রোনালদো বদলি হিসেবে নামতে নামতে অস্বীকৃতি জানিয়েছিলেন কিনা’ বিষয়ে জানতে চাওয়া হয়। উত্তরে “হ্যাঁ” বলেন কোচ।

“আমি কোচ, এখানকার সংস্কৃতির দেখভাল করা আমার দায়িত্ব। আমাকেই মানদন্ড ও মূল্যবোধ নির্ধারণ করতে হবে এবং তা নিয়ন্ত্রণও করতে হবে। দলে আমাদের কিছু মূল্যবোধ ও মানদন্ড আছে এবং তা নিয়ন্ত্রণ করা আমার দায়িত্ব।”

প্রাক মৌসুমে এক ম্যাচেও আগেভাগে মাঠ ছেড়ে গিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন রোনালদো। সেই কথাও টানলেন কোচ।

“তার ওপর এটার একটা প্রতিফলন পড়বে, পাশাপাশি অন্য সবার ওপরও। মৌসুমের শুরুতেই আমি বলেছিলাম, পরের বার (ম্যাচ শেষের আগে মাঠ ছাড়লে) শাস্তি পেতে হবে, ফুটবল একটি দলীয় খেলা এবং সবাইকে নির্দিষ্ট মানদন্ড বজায় রাখতে হবে। আর আমাকে এটা নিয়ন্ত্রণ করতে হবে।”

লিগে ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ইউনাইটেড। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে চেলসি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...