| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

সাকিবের বরিশালে গেইল-কর্নওয়ালসহ বড় তারকার ছড়াছড়ি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২২ ০৯:৫৪:৩৫
সাকিবের বরিশালে গেইল-কর্নওয়ালসহ বড় তারকার ছড়াছড়ি

এখন পর্যন্ত সরাসরি চুক্তিতে চার বিদেশি ক্রিকেটারকে নিয়েছে। গেইল-কর্নওয়াল ছাড়া বাকি দুই বিদেশি হলেন আফগানিস্তানের নাজিবউল্লাহ জাদরান ও করিম জানাত। আর লোকাল ক্রিকেটারদের মধ্যে তারা নিয়েছে সাকিব আল হাসানকে।

ফ্র্যাঞ্চাইজিটির মালিক মিজানুর রহমান রাইজিংবিডিকে মুঠোফোনে তাদের দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা সরাসরি চুক্তিতে চার বিদেশি নিতে পারতাম। তাদের ইতিমধ্যে দলে নিয়ে নিয়েছি। এখন সামনে ড্রাফট থেকে আরও কয়েকজন নেব’।

সাকিব গতবার বরিশালের অধিনায়ক ছিলেন। এবারও তাকে সরাসরি চুক্তিতে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। গতবার তার নেতৃত্বে রানার্সআপ হয় ফরচুন বরিশাল। শুধু তাই নয়, দল গঠনেও রয়েছে তার সরাসরি প্রভাব। গেইলদের নেওয়ার পেছনে কলকাঠি নাড়ছেন সাকিবই।

গেইল গতবারও বরিশালে ছিলেন। তবে বাকি তিনজনের কেউ ছিলেন না। গতবার বিদেশি ক্রিকেটারদের মধ্যে ছিলেন ডোয়াইন ব্রাভো, আলঝারি জোসেফ, ওবেদ ম্যাককয়, জ্যাক লিনটট, নিরোশান ডিকভেলা ও দানুশকা গুনাথিলাকা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...