| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ভারতকে ৫-০ গোলের লজ্জা দিলো ব্রাজিল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১৯ ১৪:৩০:২০
ভারতকে ৫-০ গোলের লজ্জা দিলো ব্রাজিল

কিন্তু না, কোনো লড়াই করতে পারেনি। নিজেদের শেষ ম্যাচে ব্রাজিলের কাছে ৫-০ গোলে হেরে টুর্নামেন্ট শেষ করেছে ভারত। প্রতিযোগিতায় সব মিলিয়ে তিন ম্যাচে ১৬ গোল হজম করে বিদায় নিয়েছে স্বাগতিকরা।

সোমবার ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে সেলেসাওরা। ব্রাজিলের একের পর এক অ্যাটাক আছড়ে পড়তে থাকে ভারতের রক্ষণে। ম্যাচের ১১ মিনিটে গ্যাব্রিয়েল বার্চন গোল করে এগিয়ে দেন ব্রাজিলকে।

প্রথম গোল খাওয়ার পর বেশ কিছু সময় ব্রাজিলকে আটকে রেখেছিল ভারতের মেয়েরা। ম্যাচের ৪১ মিনিটে দ্বিতীয় গোল পায় ব্রাজিল। গোল করেন অ্যালিন গোমস। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই তৃতীয় গোল করে ফেলে সাম্বা ব্রিগেড। দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন অ্যালিন গোমস। ব্রাজিলের চতুর্থ গোল আসে ম্যাচের ৮৬ মিনিটে। দূরপাল্লার শটে গোল করেন লারা দান্তাস ফেরেইরা স্যান্টস। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে ৯৩ মিনিটে দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোল করেন লারা।

এর আগে আমেরিকার কাছে প্রথম ম্যাচে ৮-০ গোলে হেরেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে মরক্কোর কাছে ৩-০ গোলে হারের মুখ দেখতে হয় তাদের। শেষ ম্যাচেও বড় হারই সঙ্গী হলো।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...