| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

আবারও পেশোয়ার জালমিতে ফিরলেন স্যামি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১৯ ০৯:৫৫:১৯
আবারও পেশোয়ার জালমিতে ফিরলেন স্যামি

২০১৬ সালে পিএসএলের শুরু থেকেই পেশাওয়ারের সঙ্গে জুড়ে আছেন স্যামি। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে শুরুতে খেলেছেন সহ-অধিনায়ক হিসেবে। ২০১৭ সালে শাহিদ আফ্রিদি নেতৃত্ব ছাড়ার পর তিনি অধিনায়কত্বও করেছেন।

২০২০ সালের আসরে টুর্নামেন্টের মাঝামাঝি গিয়ে পরিবর্তনের পালায় অধিনায়ক করা হয় ওয়াহাব রিয়াজকে আর স্যামিকে করা হয় কোচ। ওই বছর ও পরের বছর কোচ হিসেবে দায়িত্ব পালন করেন স্যামি।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সবশেষ আসরে তিনি সেন্ট লুসিয়া কিংসের কোচের দায়িত্ব পালন করেন। তার কোচিংয়ে প্লে-অফে ওঠা দলটি এলিমিনেটর ম্যাচে জ্যামাইকা তালাওয়াহসের কাছে হেরে যায়। জ্যামাইকা পরে হয় চ্যাম্পিয়ন।

পেশাওয়ার পিএসএল জিতেছিল ২০১৭ সালে। রানার্সআপ হয় তারা ২০১৮, ২০১৯ ও ২০২১ আসরে। সবশেষ আসরে এলিমিনেটরে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে হেরে বিদায় নেয় দলটি।

পিএসএল গভর্নিং কাউন্সিলের সভার পর গত মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছিল, ২০২৩ আসর শুরু হবে আগামী ৯ ফেব্রুয়ারি। ফাইনাল হবে ১৯ মার্চ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...