| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

টি টুয়েন্টি বিশ্ব কাপের সবচেয়ে বড় আপসেট আছে বাংলাদেশের নামও

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১৭ ২০:৪২:২৩
টি টুয়েন্টি বিশ্ব কাপের সবচেয়ে বড় আপসেট আছে বাংলাদেশের নামও

২০০৭, অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারায় জিম্বাবুয়ে

বিশ্বকাপের প্রথম আসরে অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেইডেন, রিকি পন্টিং, অ্যান্ড্রু সাইমন্ডস, ব্রেট লিদের নিয়ে অন্যতম ফেভারিট ছিল অস্ট্রেলিয়া। অথচ নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৫ উইকেটে হারে তারা। অস্ট্রেলিয়ার ১৩৮ রানের চ্যালেঞ্জ ব্রেন্ডন টেলরের ৬০-এ ভর করে ১ বল হাতে রেখে পেরিয়ে যায় জিম্বাবুয়ে।

২০০৭, ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ

সবচেয়ে বেশি দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ২০০৭ সালের প্রথম আসরেও ফেভারিট ছিল তারা। কিন্তু ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, মারলন স্যামুয়েলস, ড্যারেন স্মিথদের ৬ উইকেটে হারিয়ে চমকে দিয়েছিল বাংলাদেশ। ক্রিস গেইল ০ রানে ফিরলেও ড্যারেন স্মিথের ৫১-তে ক্যারিবীয়রা পায় ১৬৪ রানের পুঁজি। জবাবে আফতাব আহমেদের ৪৯ বলে ৬২ আর মোহাম্মদ আশরাফুলের ২৭ বলে ৬১ রানের ঝড়ে উড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দুই ওভার হাতে রেখেই স্মরণীয় জয় বাংলাদেশের।২০০৯, ইংল্যান্ডকে ৪ উইকেটে হারায় নেদারল্যান্ডস

সেবারের স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে লর্ডসে নেদারল্যান্ডসের ম্যাচটা একতরফা হওয়ার কথা ছিল। লুক রাইটের বিস্ফোরক ফিফটিতে ইংল্যান্ড গড়ে ১৬২ রানের পুঁজি। শেষ বলে ডাচরা রুদ্ধশ্বাস জয় পায় ৪ উইকেটে। ৩০ বলে ৪৯ রান করে নেদারল্যান্ডসের জয়ের নায়ক টম ডি গ্রুথ।

২০১৪, ইংল্যান্ডকে ৪৫ রানে হারায় নেদারল্যান্ডসচট্টগ্রামে শুরুতে ব্যাট করে নেদারল্যান্ডস ৫ উইকেটে থামে ১৩৩ রানে। এত অল্প রানের পুঁজি নিয়ে ইংল্যান্ডকে হারানোটা ছিল চ্যালেঞ্জের। কিন্তু অভাবিতভাবে ইংলিশরা গুটিয়ে যায় মাত্র ৮৮ রানে। মুদাসসর বুখারি ও লোগান ফন বিক নেন তিনটি করে উইকেট। ম্যাচটি হেরে সেমিফাইনাল খেলা হয়নি ইংলিশদের।

২০১৬, ওয়েস্ট ইন্ডিজকে ৬ রানে হারায় আফগানিস্তান

২০১৬ সালের বিশ্বকাপ শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই আসরেই দুর্দান্ত ফর্মে থাকা ক্যারিবীয়দের হারিয়ে চমকে দিয়েছিল আফগানিস্তান। নাগপুরে সুপার টেনের ম্যাচে আফগানিস্তান করেছিল মাত্র ১২৩ রান। সেই রান তাড়া করতে নেমে ৮ উইকেটে ১১৭ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। রশিদ খান ও মোহাম্মদ নবি নেন দুটি করে উইকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...