| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

করোনা আক্রান্ত হলেও খেলা যাবে বিশ্বকাপ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১৭ ১১:০১:১০
করোনা আক্রান্ত হলেও খেলা যাবে বিশ্বকাপ

সবকিছু ছাপিয়ে এদিন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি দিয়েছে নতুন বার্তা। কোভিড-১৯ টেস্টে কোনো খেলোয়াড় যদি পজিটিভ হন তাহলে তিনি বিশ্বকাপে খেলতে পারবেন। দল চাইলে তার পরিবর্তে স্কোয়াডে পরিবর্তনও আনতে পারবে এবং তিনি সুস্থ হয়ে ফিরলে আবার বিশ্বকাপে খেলতে পারবেন।

তবে তার মাধ্যমে দলের অন্যান্য খেলোয়াড়রা আক্রান্ত হলে খেলায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উপযুক্ত হবেন কিনা সে বিষয়ে ডাক্তারের পরমার্শে মাঠে নামতে পারবেন ক্রিকেটাররা।

আইসিসির প্রতিবেদেনে বলা হয়, বিশ্বকাপ চলাকালীন কোভিড-১৯ টেস্ট বাধ্যতামূলক নয়। কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে তাকে আইসোলেশনে রাখা হবে। তাকে খেলানো যাবে। চাইলে তার পরিবর্তে দলে অন্য খেলোয়াড় নেওয়ারও সুযোগ থাকবে। এবং তিনি নেগেটিভ হয়ে ফিরলে তাকে আবার বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হবে।

অস্ট্রেলিয়া করোনা মহামারির সময় খুবই কঠোর অবস্থানে ছিল। করোনাভাইরাসের প্রাদুর্ভাব যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য কঠোর নীতি অবলম্বন করেছিল দেশটি। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দেশটির সরকার কঠোর অবস্থান থেকে সরে এসেছে। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এর ফলাফল চোখে পড়ার মত। মাঠে ফিরেছে দর্শক, আপন মহিয়মায় সবাই পৃথিবীর মুক্ত বাসাতে ভেসে বেড়াচ্ছে।

এদিকে কোভিড-১৯ পজিটিভ খেলোয়াড়কে খেলার সুযোগ দেওয়া এই প্রথম নয়। গেল আগস্টে বার্মিংহামে কমনওয়েলথ গেমসে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার ফাইনালে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের অলরাউন্ডার তাহলিয়া ম্যাকগ্রাকে খেলানোর নজির দেখেছে ক্রিকেট বিশ্ব। তাহলিয়া ম্যাকগ্রা মাস্ক পড়েছিলেন। তার সতীর্থদের থেকে দূরে বসেছিলেন। তিনি দুই ওভার বলও করেছেন। শেফালি ভার্মার ক্যাচও ধরেন তিনি। উদযাপন করতে ছুটে আসা সতীর্থদের কাছে ভিড়তে দেননি। তবে ৯ রানে ম্যাচ জয়ের আনন্দে সবার কাছে এসছেন, ভুলে গিয়েছিলেন স্বাস্থ্যবিধি মানার বিষয়টি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...