টিকিট বিক্রির রেকর্ড করলো অস্ট্রেলিয়া বিশ্ব কাপ
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিসি।
১৬টি দলের টুর্নামেন্টে দর্শক চাহিদার শীর্ষে আছে ভারত, পাকিস্তান ও স্বাগতিক অস্ট্রেলিয়ার ম্যাচের টিকিট। গত মাসে টিকিট বিক্রি শুরুর প্রথম ১০ মিনিটেই শেষ হয়ে যায় ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট।
৯০ হাজার দর্শক ধারণক্ষমতার এমসিজিতে দুই প্রতিবেশী দেশের ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর। এর আগের দিন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড।
তাসমানপারের দুই প্রতিবেশীর ম্যাচের টিকিটও এরই মধ্যে শেষ হয়ে গেছে বলে জানিয়েছে আইসিসি।
টিকিট শেষ হয়ে যাওয়ার তালিকায় আছে বাংলাদেশের একটি ম্যাচও। ২৭ অক্টোবর সিডনিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবেন সাকিব আল হাসানরা।
একই মাঠে দিনের দ্বিতীয় খেলায় নামবে ভারত ও প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপের রানার্সআপ। ওই দিনের সব টিকিটও বিক্রি হয়ে যায় গত মাসেই।
এ ছাড়া রোববার বিশ্বকাপের প্রথম দিনের ম্যাচ টিকিটও প্রায় শেষের পথে। গিলংয়ে সেদিন প্রথম ম্যাচে শ্রীলঙ্কা মুখোমুখি হবে নামিবিয়া, দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাত খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে।
টিকিট বিক্রিতে দর্শক সাড়া পেয়ে দারুণ খুশি আয়োজকেরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রধান নির্বাহী কর্মকর্তা মিচেল এনরাইট বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বের অন্যতম বৃহৎ ক্রীড়া টুর্নামেন্ট। এই রোববার গিলংয়ে টুর্নামেন্টের প্রথম দিন এবং পরের সপ্তাহে সুপার টুয়েলভের প্রথম দিনের খেলা দেখতে দর্শকেরা যে বিপুল আগ্রহ দেখিয়েছেন, তাতে আমরা অভিভূত। অক্টোবরে স্টেডিয়ামভর্তি ক্রিকেট দেখাটা দারুণ হতে যাচ্ছে।’
এবারের বিশ্বকাপে প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভের জন্য টিকিটের দাম রাখা হয়েছে ২০ ডলার করে। তবে ১৬ বছরের কম বয়সীদের জন্য মাত্র ৫ ডলার।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
