| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাবর রিজওয়ানের কাছ থেকে পরামর্শ নিলেন লিটন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১৩ ১৯:৩৭:০২
বাবর রিজওয়ানের কাছ থেকে পরামর্শ নিলেন লিটন

তবে হারের ম্যাচ শেষে লিটনকে দারুণ মুহূর্ত উপহার দিয়েছেন প্রতিপক্ষ দলের দুই তারকা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। বুঝিয়েছেন লিটনকে, দিয়েছেন নিজেকে আলাদাভাবে গড়ে তোলার পরামর্শ।

পাকিস্তানের ফেসবুক পেইজে দেখা যায়, আজকের ম্যাচ শেষে লিটনের সঙ্গে কথা বলছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

বাংলাদেশি তারকাকে বাবর পরামর্শ দিলেন, লোকের কথায় যেন কান না দেন। সেই সঙ্গে যেন নিজের মনের কথা শোনেন। এতে নির্ভার থাকা যায়। ভালো খেললেও লোকের কথা বন্ধ হবে না। খেলতে গেলে মানসিকভাবে ফিট থাকা খুব দরকার। রিজওয়ানও সায় দিলেন কাপ্তানের কথায়।

রিজওয়ানকে পাল্টা প্রশ্ন করেন লিটন। যখন তোমার খারাপ সময় যায়, কীভাবে সামলাও? রিজওয়ান তখন সুন্দর করে বুঝিয়ে দিলেন। পাকিস্তানি ওপেনার বললেন, ‘শূন্য হবে, দশ হবে, সেঞ্চুরিও হবে। এর জন্য পরিশ্রম করতে হবে। অন্যদের চেয়ে নিজেকে আলাদাভাবে গড়ে তুলতে হবে।’

লিটন তখন মুগ্ধ শ্রোতা। রিজওয়ান যোগ করেন, ‘আমরা ভাবি হয়তো ১০ ম্যাচ খারাপ যাবে। পরের দশ ম্যাচে নিয়মিত ভালো খেলব। কিন্তু বড়ো খেলোয়াড়েরা ভাবে ২০ ম্যাচ খেললে হয়তো ৪ ম্যাচ খারাপ যাবে। যাক। বাকিগুলোতে পারফর্ম করব।’

বাবর নিজের কথা শেষ করে শুরুতেই চলে গেছেন। লিটনের পিঠ চাপড়ে রিজওয়ানও নিজের পথ ধরলেন। যেতে যেতে লিটনকে অল্প কথায় আরও হয়তো কিছু বুঝিয়ে দিলেন। শ্রোতা লিটন হওয়াতে তাঁর উপর ভরসা করাই যায় যে, কথাগুলো মাথায় গেঁথে সেই অনুযায়ী বিশ্বকাপের আগে তৈরি হবেন!

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...