| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টার পরিক্ষার জন্য তৈরী জাভি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১২ ২০:০৮:৪৩
ইন্টার পরিক্ষার জন্য তৈরী জাভি

এমন অবস্থায় বুধবার (১২ অক্টোবর) স্পটিফাই ন্যু ক্যাম্পে ইন্টার মিলানের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। বাঁচা-মরার সেই লড়াইয়ের আগে ঘরের মাঠে জাদুকরী এক রাতের অপেক্ষায় আছেন ক্লাবটির কোচ জাভি হার্নান্দেজ।

গত সপ্তাহে ইতালির সান সিরো স্টেডিয়ামে ইন্টার মিলানের বিপক্ষে ০-১ গোলে হারে বার্সেলোনা। ফলে তিন ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে নেমে গেছে পাঁচবারের ইউরোপ চ্যাম্পিয়নরা।

ইন্টার ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জাভি বলেন, ইন্টার গত সপ্তাহের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে বলে আমাদের ধারণা। তারা রক্ষণে শক্তিশালী হলেও আমরা কিক অফ থেকেই তিন পয়েন্টের লক্ষ্যে নিজেদের সর্বস্ব নিংড়ে দেবো। এটা আমাদের জন্য একটি ফাইনাল এবং এখানে ভুল করার সুযোগ নেই।

বার্সেলোনা কোচ বলেন, প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আমাদের ওপর চাপ থাকবে। তবে ম্যাচটিকে ফাইনাল হিসেবে ধরে নিয়ে আমরা মাঠে লড়বো। মানসিক চাপ থাকলেও মাথা ঠাণ্ডা রেখে আমাদের খেলে যেতে হবে।

দলের বর্তমান অবস্থার দিকে আলোকপাত করে তিনি বলেন, আমরা হয়ত জুলস কুন্ডেকে ছাড়াই মাঠে নামব। কেউ যদি শতভাগ ফিট না হয়, তাহলে এ ধরনের বাঁচা-মরার ম্যাচে তার দলে না থাকাই শ্রেয়। ফ্রাঙ্কি ডি ইয়ং ইনজুরি থেকে ফিরলেও সে খুবই ভালো অনুভব করছে। সে শুরুর একাদশে থাকবে নাকি দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামবে, সেটি পরিস্থিতির ওপর নির্ভর করছে।

এ মৌসুমে রবার্ট লেভানডফস্কির পারফরম্যান্সের ওপরেই বার্সেলোনার জয়-পরাজয় অনেকাংশে নির্ভরশীল। ব্যাপারটি জাভিরও অজানা নয়। সেই প্রসঙ্গে তিনি বলেন, শুধু ইন্টারের বিপক্ষে না, যেকোনো ম্যাচেই দলের অন্যান্য সদস্যদের মতো সে (লেভানডফস্কি) গুরুত্বপূর্ণ। গত দুই ম্যাচে আমরা তাকে ভালোমতো সাহায্য করতে পারিনি। নিজেদের খেলায় উন্নতি এনে তার সঙ্গে দলের সমন্বয় আরও ভালো করতে হবে।

খেলোয়াড়দের পারফরম্যান্স ছাড়াও ইন্টার মিলানের বিরুদ্ধে ম্যাচে দর্শকদের সমর্থনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে জাভি বলেন, আশা করছি দর্শকদের সমর্থনে এটি একটি জাদুকরী রাত হবে। আমি বার্সেলোনার কোচ হওয়ার পর থেকে সমর্থকদের সঙ্গে নিয়ে ন্যু ক্যাম্পে অনেক ভালো মুুহূর্ত এসেছে। বুধবার রাতে আমরা নিজেদের সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়বো যেন সমর্থকরা আমাদের নিয়ে গর্ব করতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...