| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোথাও খেলবেন না মাহমুদউল্লাহ রিয়াদ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ০৯ ১৪:২৭:৪৬
কোথাও খেলবেন না মাহমুদউল্লাহ রিয়াদ

টি-টোয়েন্টি ফরম্যাটে জায়গা হারানোর পর আসলে রিয়াদের কাটছে অলস সময়। কেননা এরমাঝে বাংলাদেশ কোন ওয়ানডে ম্যাচ খেলছেনা। আবার টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন এই ব্যাটার। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে রিয়াদের সহসা মাঠে নামার সুযোগ নেই।

তবে এরমাঝে নিজেকে প্রস্তুত করতে পারতেন রিয়াদ। দেশের ক্রিকেটে শুরু হচ্ছে নতুন মৌসুম। এই মাসেই শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নেননি রিয়াদ। ফলে জাতীয় লিগে রিয়াদ খেলবেন এমনটা হওয়াই স্বাভাবিক ছিল।

অথচ সবাইকে অবাক করে দিয়ে জাতীয় ক্রিকেট লিগে খেলতে রাজি হননি এই ক্রিকেটার। নিজেকে ক্রিকেট থেকে একটু বিশ্রামই দিতে চাইছেন তিনি। আরো বিস্ময়কর ব্যাপার ঘটেছে বাংলাদেশ ‘এ’ দল সফর নিয়ে। ভারতের চেন্নাইয়ে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল।

এই অবসর সময়ে ভারতে গিয়ে নিজেকে প্রস্তুত করার কথা ছিল রিয়াদের। বা(বিসিবি) থেকেও মাহমুদউল্লাহ রিয়াদকে এমন প্রস্তাবই দেয়া হয়েছিল। অথচ সেই প্রস্তাবেও রাজি হননি রিয়াদ। ফলে জাতীয় ক্রিকেট লিগ কিংবা এ দল কোনটাতেই খেলছেন না তিনি।

অথচ ব্যাট হাতে রিয়াদ যে বাজে সময় কাটাচ্ছেন সেটা কাটিয়ে উঠতে পারতেন এই ম্যাচগুলো খেলেই। আন্তর্জাতিক ক্রিকেটটা রিয়াদের জন্য দিনদিন ভীষণ কঠিন হয়ে যাচ্ছে। টেস্ট ক্রিকেট ছেড়েছেন, টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন। বাকি থাকে শুধু ওয়ানডে ফরম্যাট।

অথচ এই ফরম্যাটেও খুব একটা ভালো সময় কাটছেনা তাঁর। অনেকদিন ধরেই তাঁর ব্যাটে রানের দেখা মিলেনা। ওয়ানডে স্ট্রাইকরেট নিয়েও আছে প্রশ্ন। এমন চলতে থাকলে ওয়ানডে দলেও তাঁর জায়গা ধরে রাখাটা কঠিন হয়ে যেতে পারে। তবে রিয়াদ কী আদৌ এসব নিয়ে চিন্তিত? যদি হতেন তাহলে নিশ্চয়ই এই সময়টা কাজে লাগাতে চাইতেন।

অফফর্মের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপটা খেলতে পারলেন না। ধরা হচ্ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপই রিয়াদের শেষ বিশ্বকাপ হতে চলেছে। তবে ব্যাট হাতে রিয়াদ আবার চেনা রূপে ফিরতে না পারলে এই বিশ্বকাপটা রিয়াদ খেলতে পারবেন তো?

টেস্ট ক্রিকেট থেকে গতবছরই অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। ফলে সাদা বলের ক্রিকেটে নিজেকে আরো উজার করে দেয়ার কথা ছিল তাঁর। রঙিন পোশাকে অনেক বেশি মনোযোগ দেয়ার সুযোগও ছিল। তবে রিয়াদ বোধহয় নিজেকে একটু সময় দিতে চাইছেন। নিজের খেলাটা নিয়ে একটু ভাবতে চাইছেন। হয়তো এই অবসর সময়টাই আবার রিয়াদকে ফিরে পেতে সাহায্য করবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...