| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নতুন ভাবে শুরু হচ্ছে জাতীয় লীগ থাকছেন বড় তারকারা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ০৯ ১৩:০৪:২৩
নতুন ভাবে শুরু হচ্ছে জাতীয় লীগ থাকছেন বড় তারকারা

এই আসরে বেশ কয়েজজন তারকাকে পাওয়া যাবে না। তবে জাতীয় লিগে নিজ বিভাগ চট্টগ্রামের হয়ে দুই ম্যাচ খেলবেন তামিম ইকবাল। মুশফিকুর রহিমেরও খেলার কথা, কিন্তু শুরুর দিকে রাজশাহী স্কোয়াডে নাম নেই তার।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে জাতীয় দলের বেশিরভাগ তারকা আছেন নিউজিল্যান্ডে। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে তারা যাবেন অস্ট্রেলিয়ায়। বিসিবি একাদশের নামে টেস্ট ও ওয়ানডে সেটআপে থাকা ক্রিকেটাররা সিরিজ খেলতে যাচ্ছেন ভারতে। মুমিনুল হক, মোহাম্মদ মিঠুনদেরও তাই পাওয়া যাচ্ছে না জাতীয় লিগে।

টি-টোয়েন্টি থেকে অবসরে যাওয়ায় তামিম ও মুশফিকের সামনে আপাতত কোনো খেলা নেই। বিসিবি একাদশের হয়ে ভারত সফরেও যাচ্ছেন না তারা। ডিসেম্বরে ভারতের বিপক্ষে সিরিজের আগে তাই লম্বা ফাঁকা সময়। নিজেদের খেলার মধ্যে রাখতে এই দুজনই খেলতে চান জাতীয় লিগে।

তামিম জানিয়েছেন, প্রথম দুই রাউন্ড খেলবেন তিনি। সেই অনুযায়ী চট্টগ্রাম বিভাগের স্কোয়াডে রাখা হয়েছে ওয়ানডে অধিনায়ককে।

অন্যদিকে পা কেটে গত কিছুদিন মাঠের বাইরে থাকা মুশফিকও মুখিয়ে আছেন মাঠে নামতে। তবে প্রথম রাউন্ডে তার খেলা নিয়ে শঙ্কা থাকায় রাজশাহী স্কোয়াডে রাখা হয়নি তাকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...