| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের অনুশীলন ফিরছেন নিউজিল্যান্ডের বিপক্ষে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ০৮ ১৬:০২:৫৫
সাকিবের অনুশীলন ফিরছেন নিউজিল্যান্ডের বিপক্ষে

দলের সঙ্গে যোগ দিতে দেরি হওয়ায় এবং দীর্ঘ ভ্রমণ ক্লান্তির কারণে পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে মাঠে নামতে পারেননি টাইগার টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। পাকিস্তান ম্যাচ শুরু হওয়ার মাত্র ১৮ ঘণ্টা আগে দলের সঙ্গে যোগ দিতে পেরেছিলেন সাকিব।

প্রথম ম্যাচ মিস করলেও আগামীকাল (৯ অক্টোবর) নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি মিস করতে চান না সাকিব নিজেই। আর তাই ক্রাইস্টচার্চে দলের সঙ্গে যোগ দিয়েই পরের ম্যাচে নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন এই অলরাউন্ডার। কিউই ম্যাচের আগের দিন দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব।

এই টাইগার ক্রিকেটারের ব্যাটিং অনুশীলনের একটি ভিডিও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে দেখা যাচ্ছে পুল এবং হুক শট নিয়ে কাজ করছেন সাকিব। নিউজিল্যান্ডের বাউন্সি উইকেটের কথা মাথায় রেখে হয়ত সাকিবের এমন প্রস্তুতি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...