টি-টোয়েন্টি অভিষেকেই হ্যাটট্রিক করলেন তৃষ্ণা
ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ০৬ ১৬:০১:৩৫
মালয়েশিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন তৃষ্ণা। ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে তার শিকার ৩ উইকেট। নিজের তৃতীয় এবং ইনিংসের ৬ষ্ঠ ওভারে তৃষ্ণা হ্যাটট্রিক করেন।
পরপর তিন বলে তৃষ্ণার শিকার হয়েছেন যথাক্রমে- উইনিফার্ড দুরাইসিংগম (৫), মাস এলিসা (০) এবং মাহিরা ইজ্জাতি (০)। ফারিহা দ্বিতীয় বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করলেন। এর আগে এই কীর্তি গড়েছিলেন ফাহিমা খাতুন। তিনি ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন।
