| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাবর রিজওয়ান কে টি২০ তে যোগ্যই মনে করেন না ওয়াসিম আকরাম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ০২ ১৯:১৯:০৩
বাবর রিজওয়ান কে টি২০ তে যোগ্যই মনে করেন না ওয়াসিম আকরাম

পাকিস্তানের বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফকে প্রশ্নবানে জর্জরিত করেছেন ওয়াসিম।

ওয়াসিম আকরাম: পাকিস্তানের সাবেক অধিনায়ক ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের টি-২০ সিরিজের ষষ্ঠ ম্যাচ বাজেভাবে হারার পরে এই সমালোচনা করেন আকরাম। উদাহরন হিসেবে বলেছেন ইংলিশ ব্যাটার বেন ডাকেটের নাম। বলেছেন, “ডাকেটকে দেখুন, পাকিস্তানের একজন বোলারকেও পাত্তা দেয়নি; বিশেষ করে স্পিনারদের”

মাঠের চার দিকে পাকিস্তানি ব্যাটারদের শট খেলার অদক্ষতাকে সামনে নিয়ে আসতেই, পাকিস্তান-ইংল্যান্ড ষষ্ঠ টি-টোয়েন্টিতে খেলা বেন ডাকেটের ইনিংসটার কথা বলেছেন ওয়াসিম আকরাম। তার মন্তব্য “যদি আমি পাকিস্তানের এই দলটার বিপক্ষে খেলতাম, তাহলে আগে থেকেই বুঝতাম ব্যাটাররা কি ধরনের শট, কোন দিকে খেলবে। মাঠের চারদিকে শট খেলার যথেষ্ট সামর্থ্য ওদের নেই, এমনকি চেষ্টাটাও দেখা যায় না; তারা ৩৬০ ডিগ্রি খেলতে না পারুক, অর্ধেক তো পারবে!”

টিভি অনুষ্ঠানে মুখোমুখি আকরাম ও ইউসুফটিভি অনুষ্ঠানে মোহাম্মদ ইউসুফকে আকরামের প্রশ্ন, “তোমরা কি মাঠের সবদিকে, সবরকম শট খেলার প্র্যাকটিস ব্যাটারদের করাও? যদি করাও, ওরা তাহলে পারে না কেন?”

দ্রুত গতির বাউন্সার সামলানোর মতো “ডাক করে” ইউসুফ উত্তর দিয়েছেন, “আমি সর্ব্বোচ্চ চেষ্টা করছি। এই ব্যাপারে সাকলায়েন ভাইয়ের (সাকলায়েন মুশতাক, পাকিস্তানের হেড কোচ) সাথে আলোচনাও করেছি। যখন ওরা ব্যাট করে, বিশেষ করে স্পিনারদের বিপক্ষে; তখন আমি ঠিক পেছনেই দাঁড়িয়ে থাকি, ভিন্ন ভিন্ন বলের আলাদা আলাদা শট খেলার পরামর্শ দেই”

পাকিস্তানের ব্যাটিং কোচের ব্যাখ্যা যে ওয়াসিম আকরামের পছন্দ হয়নি, সেতো মন্তব্যেই স্পষ্ট। নইলে কি আর মাঠের চারদিকে বাবর-রিজওয়ানদের শট খেলার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলতেন?

সাত ম্যাচের সিরিজে এখন ৩-৩ সমতা, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শেষ ম্যাচ রবিবার, বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...