| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দেশের ফুটবল নিয়ে যে নতুন সিদ্ধান্ত জানালো বাফুফে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ০১ ১৯:৪৩:০৭
দেশের ফুটবল নিয়ে যে নতুন সিদ্ধান্ত জানালো বাফুফে

একই সঙ্গে হয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের ওয়ার্কিং কমিটির সভা। বিসিএল এর দলবদলের তারিখ ঘোষণা করা হয়েছে ৮ থেকে ৩১ অক্টোবর। সভায় প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনও উপস্থিত ছিলেন।

দলবদলের পর স্বাধীনতা কাপ দিয়ে ফুটবল মাঠে গড়াবে ৩ নভেম্বর। পাঁচদিন চলবে বাছাই পর্ব। স্বাধীনতা কাপের চূড়ান্ত পর্ব হবে ১৩ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত।

স্বাধীনতা কাপের বাছাইপর্বে খেলবে ২০২২-২৩ মৌসুমের বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের এবং সার্ভিসেস দলগুলো। এখান থেকে ৫টি দল উঠবে চূড়ান্ত পর্বে, যারা যোগ দেবে সরাসরি খেলা বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলগুলোর সঙ্গে।

ঘরোয়া ফুটবলের ইতিহাসে এই প্রথম প্রিমিয়ার লিগের মধ্যেই চলবে ফেডারেশন কাপ। প্রতিটি দল সপ্তাহে একটি করে ম্যাচ খেলবে। সবকিছু ঠিক থাকলে প্রিমিয়ার লিগ শুরু হবে ৯ ডিসেম্বর। তার কয়েকদিন পরই শুরু হবে ফেডারেশন কাপ। ২৫ ফেব্রুয়ারি শেষ হবে লিগের প্রথম পর্ব।

আগেই ঘোষণা করা হয়েছে, এবার বিদেশি খেলোয়াড়দের কোটা ৪ জনের জায়গায় বাড়িয়ে ৫ জন করা হয়েছে। একটি ক্লাব ৫ জন বিদেশি রেজিষ্ট্রেশন করতে পারলেও এক ম্যাচে মাঠে নামতে পারবেন সর্বোচ্চ ৪ জন বিদেশি খেলোয়াড়

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...