| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

মলিন সাকিব, হেরেছে তার দলও

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২৮ ১৩:০২:১৬
মলিন সাকিব, হেরেছে তার দলও

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্রথম কোয়ালিফায়ারে মঙ্গলবার দিবাগত রাতে বারবাডোজ রয়্যালসের কাছে ৮৭ রানে হেরে যায় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ৩ ওভারে ২২ রান দিয়ে রাকিম কর্নওয়ালের উইকেটটি নিতে পারেন সাকিব। ব্যাটিংয়ে নেমে কোনো কিছু করতে পারেননি। বাংলাদেশের অলরাউন্ডার ব্যাট হাতে করেন মোটে ১ রান।

অথচ শেষ দেখাতেই একই দলের বিপক্ষে হাফসেঞ্চুরি করেছিলেন সাকিব। কিন্তু কোয়ালিফায়ারে পারেননি কিছু করতে। তাতে ৮৭ রানে হারিয়ে ফাইনালে উঠেছে বারবাডোজ রয়্যালস।

কর্নওয়াল ও আজম খানের বিধ্বংসী দুটি ইনিংসে তারা করে ১৯৫ রান। ৫৪ বলে ১১ ছক্কা ও ২ চারে টি-টোয়েন্টি ক্যারিয়ার সেরা ৯১ রানের ইনিংস খেলেন কর্নওয়াল। জবাব দিতে নেমে মাত্র ১০৮ রানে থেমেছে সাকিবের দল।

হারলেও অবশ্য ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ অবশ্য পাবেন সাকিবরা। এলিমিনেটরে জ্যামাইকা তালাওয়াহস ও সেন্ট লুসিয়া কিংসের মধ্যে জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে সাকিবের দল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...