| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

টি-টেন লিগের ড্রাফটে নাম উঠলো আরও এক বাংলাদেশি ক্রিকেটারের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২২ ১১:০১:১৭
টি-টেন লিগের ড্রাফটে নাম উঠলো আরও এক বাংলাদেশি ক্রিকেটারের

সোমবার (২৬ সেপ্টেম্বর) খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হবে।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে টি-টেন কর্তৃপক্ষ।

টি-টেনের অফিসিয়াল ফেসবুক পেজে লেখা ছিল, ‘ইয়াং গানস! আবুধাবি টি-টেনের ষষ্ঠ সিজনের ড্রাফটে আপনি এই তরুণদের মধ্যে কাকে বাছাই করতে সমর্থন করছেন?’

আফিফ ছাড়াও সর্বশেষ প্রকাশিত ড্রাফটে নাম লিখিয়েছেন পাথুম নিশাঙ্কা, ফজলে হক ফারুকী, দিলশান মাদুশাঙ্কা, জরডান কক্স, হ্যারি টেক্টর, ইজহারুল হক নাভিদ, আভিষ্কা ফার্নান্দো।

টি-টেন লিগের দল বাংলা টাইগার্স এবার আগেভাগেই নিয়ে রেখেছে সাকিব আল হাসানকে। বিশ্বসেরা অলরাউন্ডার দলটির অধিনায়ক এবং আইকন প্লেয়ার থাকবেন।

তরুণ খেলোয়াড় আফিফের আগে ড্রাফটে নাম উঠেছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এবং পেসার মোস্তাফিজুর রহমানের। অবশ্য টি-টেন লিগে এর আগেও বাংলা টাইগার্সের হয়ে খেলেছেন বাঁহাতি ব্যাটার আফিফ হোসেন। দলটির আইকন ক্রিকেটারও ছিলেন তিনি।

টি-টেন লিগের ষষ্ঠ আসর শুরু হবে আগামী ২৩ নভেম্বর থেকে। ৪ ডিসেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে ছয় দলের এই টুর্নামেন্টের। ছয়টি দল হলো-বাংলা টাইগার্স, ডেকান গ্ল্যাডিয়েটর্স, দিল্লি বুলস, চেন্নাই ব্রেভস, নর্দার্ন ওয়ারিয়র্স এবং টিম আবুধাবি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...