| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

টি-টোয়েন্টি সিরিজ, বাটলারকে নিয়ে ঝুঁকি নিতে চায় না ইংল্যান্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১৯ ১৫:০৮:৫৪
টি-টোয়েন্টি সিরিজ, বাটলারকে নিয়ে ঝুঁকি নিতে চায় না ইংল্যান্ড

মইন আলী বাটলারের ফিটনেস প্রসঙ্গে বলেন, 'বাটলার কখন খেলবে সেটা নিয়ে আসলে নিশ্চিত নই। সে এখন খুব সতর্কভাবে এগিয়ে যাচ্ছে। সম্ভবত সফরের শেষদিকে সে একটি বা দুটি ম্যাচে খেলবে। তবে এটা নির্ভর করবে তার উন্নতির ওপর। বিশ্বকাপের আগে আমরা তাকে সম্পূর্ণ ফিট অবস্থায় চাই এবং আমরা তাকে নিয়ে ঝুঁকি নিচ্ছি না।'

মইন আরও বলেন, 'অবশ্যই আমার শেকড় এখানে (পাকিস্তানে) এবং এতো বড় এবং ঐতিহাসিক একটি সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়া আমার জন্যে অনেক বড় গর্বের ব্যাপার। আমার মা, বাবা, বন্ধু, পরিবার ও পরিচিত সবাই আমার জন্যে খুশি। ইংল্যান্ডকে যেকোনো ম্যাচে নেতৃত্ব দেয়া এবং খেলতে পারাটা যে কারও জন্যই অনেক সম্মানের।'

আগামী ২০ সেপ্টেম্বর শুরু হবে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২২, ২৩, ২৫, ২৮, ৩০ সেপ্টেম্বর এবং ২ অক্টোবর। এর মধ্যে করাচিতে অনুষ্ঠিত হবে প্রথম চারটি টি-টোয়েন্টি এবং লাহোরে অনুষ্ঠিত হবে বাকি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

ইংল্যান্ড দলঃ জস বাটলার (অধিনায়ক), মইন আলী, হ্যারি ব্রুক, জর্ডান কক্স, স্যাম কারান, বেন ডাকেট, লিয়াম ডওসন, রিচার্ড গ্লিসন, টম হেলম, উইল জ্যাকস, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, অলি স্টোন, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস, লুক উড ও মার্ক উড।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...