| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের আগে চরম দুঃসংবাদ পেল বাংলাদেশ দল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১৬ ১৭:০৫:৫১
বিশ্বকাপের আগে চরম দুঃসংবাদ পেল বাংলাদেশ দল

নারী জাতীয় ক্রিকেট দলের মূল পেসার জাহানারা আলম বিশ্বকাপের বাছাইপর্ব থেকে ছিটকে গেছেন চোটে পড়ে। এই ডানহাতি পেসার তার ডানহাতের ব্যথা পেয়েছেন। যা থেকে সেরা উঠতে টুর্নামেন্ট চলাকালীন বিশ্রামে থাকতে হবে জাহানারাকে।

অন্যদিকে দলের অন্যতম সেরা ব্যাটার ফারজানা হক পিঙ্কি বাছাইপর্ব থেকে ছিটকে গেছেন করোনায় আক্রান্ত হয়ে। এই দুই ক্রিকেটারকে তাই দেশে ফেরত পাঠানো হয়েছে। ফারজানা করোনা আক্রান্ত হওয়ায় স্বাস্থ্যবিধি মেনেই পাঠানো হয়েছে দুই ক্রিকেটারকে।

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে নারী ক্রিকেট বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরি নাদেল বলেন, অনুশীলনে আঙুলে চোট পেয়েছেন জাহানারা। চোটাক্রান্ত এই পেসারের আঙুলে দুটি সেলাইও লেগেছে।

এদিকে এই দুই ক্রিকেটারের বদলি হিসেবে রিজার্ভ থেকে অন্য দুইজনকে দুবাইতে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিশ্বকাপ বাছাইপর্বে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

অন্য গ্রুপ ‘বি’-তে থাইল্যান্ড, জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি এবং সংযুক্ত আরব আমিরাত রয়েছে। আগামী ১৮ই সেপ্টেম্বর শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব।

উদ্বোধনী দিনই আয়ারল্যান্ড নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ। একইদিনের আরও তিনটি ম্যাচ হবে। থাইল্যান্ডের মোকাবিলা করে আরব আমিরাত। জিম্বাবুয়ে লড়বে পাপুয়া নিউগিনির সঙ্গে। আর স্কটল্যান্ড খেলবে যুক্তরাষ্ট্রের সঙ্গে। ১৯শে সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপপর্বের তৃতীয় ম্যাচে টাইগ্রেসদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...