| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

চমক দিয়ে এবার বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করলো জিম্বাবুয়ে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১৬ ১০:১৭:১৭
চমক দিয়ে এবার বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করলো জিম্বাবুয়ে

আরভিন ছাড়াও চোট কাটিয়ে ফিরেছেন টেন্ডাই চাতারা, মিল্টন শুম্বা ও ওয়েলিংটন মাসাকাদজা। এছাড়া তারকা পেসার ব্লেসিং মুজুরাবনিও আছেন বিশ্বকাপ দলে। বিশ্বের বিভিন্ন লিগে খেলা মুজুরবানি জিম্বাবুয়ের বোলিং বিভাগের দায়িত্বে থাকবেন।

সবশেষ অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে দলে থাকা ভিক্টর নিয়ুচি, ইনোসেন্ট কাইয়া, তাকুদজওয়ানাশে কাইতানো ও তাদিওয়ানাশে মারুমানির জায়গা হয়নি বিশ্বকাপ দলে। তবে মারুমানি, কাইয়া ও নিয়ুচিকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। পাশাপাশি কেভিন কাসুজা ও তানাকা চিবাঙ্গাও রয়েছেন রিজার্ভে।

বিশ্বকাপের প্রথম রাউন্ডে আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে জিম্বাবুয়ে। এর আগে আনুষ্ঠানিক প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলঙ্কা ও নামিবিয়ার বিপক্ষে দুইটি ম্যাচ খেলবে তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের স্কোয়াড:

ক্রেইগ আরভিন (অধিনায়ক), রায়ান বার্ল, রেগিস চাকাভা, টেন্ডাই চাতারা, ব্র্যাডলি ইভান্স, লুক জঙউই, ক্লাইভ মাদান্দে, ওয়েসলে মাধভের, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, ব্লেসিং মুজুরাবানি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা ও শন উইলিয়ামস।

রিজার্ভ: তানাকা চিভাঙ্গা, ইনোসেন্ট কাইয়া, কেভিন কাসুজা, তাদিওয়ানাশে মারুমানি ও ভিক্টর নিয়ুচি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...