| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অবশেষে ভাগ্য সহায় হলো রোনালদোর, দেখেনিন শেরিফ-ম্যানচেস্টার ম্যাচের ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১৬ ০৯:৪২:৩৮
অবশেষে ভাগ্য সহায় হলো রোনালদোর, দেখেনিন শেরিফ-ম্যানচেস্টার ম্যাচের ফলাফল

বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগে শেরিফ তিরাসপোলের বিপক্ষে পেনাল্টি স্পট থেকে গোল করেন রোনালদো। তার আগে খেলার প্রথম গোলটি করেন জাদন সানচো। সামগ্রিকভাবে, ম্যানচেস্টার ইউনাইটেড শেরিফকে ২-০ গোলে হারিয়ে ইউরোপে তাদের প্রথম জয় তুলে নিয়েছে।

গত সপ্তাহে প্রথম ম্যাচে নিজেদের ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদের কাছে হেরে গিয়েছিল ইউনাইটেড। এবার শেরিফের মাঠে গিয়ে আর ভুল করেনি এরিক টেন হাগের শিষ্যরা। ম্যাচে রীতিমতো একচ্ছত্র দাপটই ছিল ইউনাইটেডের। প্রায় ৭০ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ রেখে গোলের জন্য লক্ষ্য বরাবর চারটি শট করেছে তারা।

ম্যাচের প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে মাত্র ১৭ মিনিট পর্যন্ত। ডি-বক্সের মাথায় সানচোর উদ্দেশ্যে দারুণ এক পাস এগিয়ে দেন ক্রিশ্চিয়ান এরিকসেন। বাম পায়ে বলটি রিসিভ করেই নিখুঁত ফিনিশিংয়ে ডান দিকের জাল কাঁপান ২২ বছর বয়সী উইঙ্গার সানচো।

বিরতিতে যাওয়ার আগেই দ্বিতীয় গোল পেয়ে যায় ইউনাইটেড। ম্যাচের ৩৮ মিনিটের সময় অ্যান্টনির ডি-বক্সের ভেতর এগিয়ে দেওয়া পাস ধরতে ছুটে যাচ্ছিলেন ডিয়েগো দালোত। কিন্তু তাকে পেছন থেকে ফেলে দেন শেরিফের কেপোজো। পরিষ্কার ফাউলে পেনাল্টির বাঁশি বাজাতে এক মুহূর্ত দেরি করেননি রেফারি।

গোলের সহজ সুযোগ পেয়ে তা কাজে লাগাতে ভুল করেননি রোনালদো। যা চলতি মৌসুমে তার প্রথম গোল। সবমিলিয়ে ক্লাব ক্যারিয়ারে রোনালদোর এটি ৬৯৯তম গোল। পরে দ্বিতীয়ার্ধে আর তেমন সুযোগ তৈরি করতে পারেনি ইউনাইটেড। তাই ২-০ গোলের জয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...