‘আমরা যদি বিশ্বকাপে একদুটো ম্যাচ জিতি তাহলে আমাদের দলের ভেতরটাই বদলে যাবে’
এশিয়া কাপের শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয় সেখান থেকে অনুপ্রেরণা নিতে চান জাতীয় দলের সহ অধিনায়ক নুরুল হাসান সোহান। মিরপুরে আছে সাংবাদিকদের সাথে আলাপকালে সোহান বলেন, “বেশ কিছুদিন ধরে শ্রীলঙ্কা দল ভালো করছিল না”।
“কিন্তু এশিয়া কাপে যেভাবে তারা কামব্যাক করেছে, সেটা অবশ্যই অনুপ্রাণিত হওয়ার জায়গা। শুধু শ্রীলঙ্কা না, সব দল থেকেই কিছু না কিছু শেখার আছে। আমরা মনে করি আমরা খুব ভালো দল, কিন্তু অমাদের মাঠে ফলটা পেতে হবে। এজন্য আমাদের কাছে প্রক্রিয়াটা গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কার মধ্যে কী আছে এটা বলা আসলে কঠিন”।
“প্রথম ম্যাচে হারের পর ওরা ভালোভাবে কামব্যাক করেছে। হতে পারে মানসিকভাবে অনেক বেশি শক্ত ছিল ওরা, যেটা মাঠে পারফরম্যান্সে প্রভাব ফেলেছে। আমরাও যদি একদুটো ম্যাচ জিতি বিশ্বকাপে বা নিউজিল্যান্ডে তাহলে আমাদের দলের ভেতরটাও বদলে যাবে।”
