| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

মাহমুদউল্লাহর অবসর নিয়ে একে একে বের হচ্ছে যতসব গোঁপন তথ্য

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১৫ ১৪:০৩:৩৫
মাহমুদউল্লাহর অবসর নিয়ে একে একে বের হচ্ছে যতসব গোঁপন তথ্য

বয়স ৩৬ পেরিয়ে গেছে, ফর্ম আগের মতো নেই। তাই মাহমুদউল্লাহকে নিয়ে আর ভাবছে না বিসিবি। এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় দলে তার অবদানের স্বীকৃতিস্বরূপ নিউজিল্যান্ডে আসন্ন তিনটি সিরিজে বিসিবি তাকে বিদায়ের প্রস্তাব দিয়েছে। কিন্তু মাহমুদউল্লাহ রাজি হননি।

তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম সোশ্যাল মিডিয়ায় টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। মাহমুদউল্লাহকে নিয়ে সেটা চায়নি বিসিবি। তাই তাকে নিরাপদ খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে মাহমুদউল্লাহ আরও দুই বছর খেলতে চান।

এই বিষয়ে বিসিবির একজন কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘মাহমুদউল্লাহ রাজি হননি (অবসর নিতে)। জানিয়েছেন, অবসরের জন্য তিনি প্রস্তুত নন। বরং আরও দুই বছর খেলতে চান। তাই জাতীয় দলে ফেরার চেষ্টা করবেন।’

ক্রিকবাজ জানতে পেরেছে, সাবেক এই অধিনায়ক আশা করেননি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এভাবে দল থেকে বাদ পড়বেন। তার ধারণা ছিল বিশ্বকাপে তাকে রেখেই পরিকল্পনা করছে টিম ম্যানেজম্যান্ট। তাই বাদ পড়ার খবরে তিনি বিস্মিত হয়েছেন।

এখন যেহেতু জায়গা হয়নি, তাই ঘরোয়া লিগে মনোযোগ দিতে চান মাহমুদউল্লাহ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আছে বিপিএল। জাতীয় দলে ফেরার আশা বাঁচিয়ে রাখতে হলে এই টুর্নামেন্টে দারুণ কিছু করতে হবে বর্ষীয়ান এই ব্যাটারকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...