| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

অধিনায়কত্ব নিয়ে এক অদ্ভুদ মন্তব্য করলেন ওয়ার্নার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১৩ ১৩:৩৬:০৯
অধিনায়কত্ব নিয়ে এক অদ্ভুদ মন্তব্য করলেন ওয়ার্নার

২০১৮ সালে, অস্ট্রেলিয়ান অধিনায়ক স্মিথ এবং সহ-অধিনায়ক ওয়ার্নার বল-টেম্পারিং কেলেঙ্কারির কারণে অধিনায়কত্ব থেকে নিষিদ্ধ হন। এমন ঘটনায় অস্ট্রেলিয়ার হয়ে এক বছর খেলতে না পারার পাশাপাশি ওয়ার্নারকে অধিনায়কত্ব থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়।

তারপর বিভিন্ন সময়ে এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ব্যাপারে মিডিয়ার সামনে আশাবাদী হতে দেখা গেছে ওয়ার্নারকে। বর্তমানে ফিঞ্চ অবসর নেয়ায় অস্ট্রেলিয়ার অনেক কিংবদন্তি ক্রিকেটারও ওয়ার্নারকে পরবর্তী ওয়ানডে অধিনায়ক হিসেবে চান।

ওয়ার্নার বলেন, 'অধিনায়কত্বের প্রস্তাব পেলে না করার কিছু নেই। এটা অনেক সম্মানের। এটা শুধুমাত্রই ক্রিকেট অস্ট্রেলিয়ার হাতে। আমার সামনে যা আছে, আমি শুধু সেটায় মনোযোগ দিতে পারি। ব্যাট হাতে যতটুকু সম্ভব, আমি রান করে যেতে পারি।'

'আমার ফোন সবসময় খোলা। দিন শেষে এটাই বলব, যা হয়েছে সেটা হয়ে গেছে। এখন নতুন মানুষজন বোর্ড চালায়। আমি যেকোনো ব্যাপারেই বোর্ডের সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করব।'

নেতৃত্ব থেকে ওয়ার্নার আজীবন নিষেধাজ্ঞা পেলেও স্টিভ স্মিথ মাত্র দুই বছরের সাজা পান। যেটা কাটিয়ে অস্ট্রেলিয়ার টেস্ট সহ-অধিনায়কত্বও পান তিনি। এমনকি শেষবারের অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার নিয়মিত টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স যখন করোনা আক্রান্ত হন, তখন অ্যাডিলেড টেস্ট নেতৃত্ব দেন স্মিথ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...