| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

শিরোপা জিতে যত টাকা পেল শ্রীলঙ্কা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১২ ১৬:৫৮:০৩
শিরোপা জিতে যত টাকা পেল শ্রীলঙ্কা

এক পর্যায়ে গণঅভ্যূত্থানের কারণে পদত্যাগ করে দেশটির প্রধান। কিন্তু চরম অর্থনৈতিক সঙ্কটে পড়ে লঙ্কানরা। অর্থের সমস্যার পাশাপাশি, খাদ্যদ্রব্যের বিপুল মূল্য বৃদ্ধি, তেলের বাজারে অস্থিতিশীলতা, বিদ্যুৎ সমস্যায় স্বাভাবিক জীবন যাপন কঠিন হয়ে পড়ে দেশটির জনগণের জন্য।

এমন অবস্থায় ঘরের মাঠে অর্থনৈতিক সঙ্কটের কারণে এশিয়া কাপ আয়োজন থেকেও সরে আসে দেশটি। শ্রীলঙ্কা ক্রিকেট স্বাগতিক হিসেবে থাকলেও টুর্নামেন্ট আয়োজনের জন্য আরব আমিরাত ক্রিকেটের দ্বারস্থ হয় তারা। অবশেষে নানা জল্পনা-কল্পনা শেষে ২৭ আগস্ট থেকে দুবাই এবং শারজাহকে ভেন্যু বানিয়ে এশিয়া কাপ শুরু করে ক্রিকেট শ্রীলঙ্কা।

টুর্নামেন্টের শুরু থেকে ফেভারিটের তালিকায় তলানিতে থাকা লঙ্কানরা শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে তাক লাগিয়ে দেয়। শিরোপা জেতায় চ্যাম্পিয়ন হিসেবে ১ লক্ষ ৫০ হাজার ডলার পাচ্ছে লঙ্কানরা। এদিকে রানার্স আপ হওয়াতে পাকিস্তান পাচ্ছে ৫০ হাজার ডলার। টুর্নামেন্ট সেরা হওয়াতে ওয়ানিন্দু হাসারাঙ্গা ১৫ হাজার এবং ফাইনাল সেরা ভানুকা রাজাপাকসে পাচ্ছে ৫ হাজার ডলার।

এদিকে পুরো আসরে কোনো ম্যাচ না খেলা লঙ্কান ক্রিকেটার আসেন বান্দারা ৩ হাজার মার্কিন ডলার আয় করে নিয়েছে। ফাইনালে বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমে সেরা ক্যাচ ধরে এই অর্থ আয় করেন বান্দারা।

চ্যাম্পিয়ন- শ্রীলঙ্কা- ১ লক্ষ ৫০ হাজার ডলার

রানার আপ- পাকিস্তান- ৭৫ হাজার ডলার

ম্যান অব দ্য টুর্নামেন্ট- ওয়ানিন্দু হাসারাঙ্গা- ১৫ হাজার ডলার

ম্যান অব দ্য ফাইনাল- ভানুকা রাজাপাকসে- ৫ হাজার ডলার

সেরা ক্যাচ- আসেন বান্দারা- ৩ হাজার ডলার

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...