| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

‘বিশ্বকাপেও আমরা এই মোমেন্টাম ধরে রাখতে চাই’

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১২ ১২:৫৩:৫৫
‘বিশ্বকাপেও আমরা এই মোমেন্টাম ধরে রাখতে চাই’

আফগানিস্তানের বিপক্ষে হেরে এবারের এশিয়া কাপ মিশন শুরু করেছে শ্রীলঙ্কা। কিন্তু গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরে উঠেছে তারা। সুপার ফোরে অবিরাম ক্রিকেট খেলেছে দাসুন শানাকার দল।

প্রথম ম্যাচে আফগানিস্তানকে, দ্বিতীয় ম্যাচে ভারতকে এবং তৃতীয় ম্যাচে পাকিস্তানকে হারায় তারা। এরপর ফাইনালেও পাকিস্তানকে হারায় শানাকার বাহিনী। কিন্তু এই দলকেই খেলতে হবে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে!

সেই বিশ্বকাপেও এমন মোমেন্টাম ধরে রাখতে চান রাজাপাকশে, 'আমরা সবসময় দেখাতে চেয়েছি যে আমাদের ভেতর আগ্রাসন আছে এবং আমরা আবার এই মুহূর্তগুলোর জন্ম দিতে চেয়েছি। সামনে তাকিয়ে, বিশ্বকাপের আগেও আমরা এই মোমেন্টাম ধরে রাখতে চাই।'

'দেশে যে সঙ্কট চলছে, শ্রীলঙ্কানদের জন্য সময়টা এখন খুব কঠিন। তবে আশা করি, আমরা এখন দেশের মানুষের মুখে কিছুটা হলেও হাসি ফোটাতে পেরেছি। এই সাফল্য গোটা জাতির জন্য, এমন কিছুর জন্য অনেক দিন ধরে অপেক্ষায় ছিল তারা।'

এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মঞ্চে আগে ব্যাটিং করে ছয় উইকেটে ১৭০ রান করে শ্রীলঙ্কা। ৪৫ বলে অপরাজিত ৭১ রানের অনবদ্য এক ইনিংস খেলেন রাজাপাকশে। জবাবে পুরো ২০ ওভার ব্যাটিং করে ১৪৭ রানে অলআউট হয় পাকিস্তান। ম্যাচটি শ্রীলঙ্কা জিতে নেয় ২৩ রানে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...