| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দলের ভালোর জন্য উইলিয়ামসনকে যা করতে বললেন অ্যাডামস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১১ ১৭:৫৬:১৬
দলের ভালোর জন্য উইলিয়ামসনকে যা করতে বললেন অ্যাডামস

তবে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ব্যর্থ কিউই অধিনায়ক। তাই নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার আন্দ্রে অ্যাডামস উইলিয়ামসনকে নেতৃত্ব ছেড়ে ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন।

সাম্প্রতিক মাসগুলোতে কনুইয়ের চোটে ভুগছেন উইলিয়ামসন। বেশ কয়েকটি দ্বিপাক্ষিক লিগে খেলেও এই চোট পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি তিনি। তাছাড়া এই টপ অর্ডার ব্যাটসম্যান ব্যাট হাতে ধারাবাহিক হতে পারেন না।

অস্ট্রেলিয়ার চলমান সিরিজকে পুঁজি করতে পারেননি উইলিয়ামসন। তার খারাপ ফর্মও প্রভাব ফেলছে দলে। অধিনায়কের মতো অজিদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ব্যর্থ নিউজিল্যান্ড।

অ্যাডামস বলেন, 'নতুন একজন অধিনায়ক হলে সম্ভবত আরও ভালো কিছু হবে এবং কেইন (উইলিয়ামসন) ব্যাটিংয়ে মনযোগ বাড়াতে পারবে। আমি মনে করি, এটা কেইনের ইগোতে লাগবে না, দলের জন্য যেটা ভালো, তাই সে করবে।'

কয়েক দিন আগে সাইমন ডুলও বলেছিলেন, উইলিয়ামসনকে নেতৃত্ব থেকে সড়ে দাঁড়াতে। তার পরিবর্তে টম লাথামকে নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক হিসেবে চেয়েছিলেন ডুল। জনপ্রিয় এই ধারাভাষ্যকারের এমনটা চাওয়ার কারণ, উইলিয়ামসনের অফ-ফর্ম।

ডুল বলেছিলেন, 'কেন উইলিয়ামসন কতদিন থাকবেন এটা আমি জানি না। কোনও বিতর্ক ছাড়াই স্যার রিচার্ড হ্যাডলির পর সে ইতিহাসের অসাধারণ এক ক্রিকেটার। সে বিশ্বমানের এবং সবচাইতে সেরা ক্রিকেটার হিসেবে আমি তাকেই দেখতে চাইব। এমনকি এতে যদি তার টেস্ট নেতৃত্ব ছাড়া লাগে তবুও! আমার মনে হয় তার এমনটাই করা উচিত।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...