| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

অবিশ্বাস্যভাবে শেষ হলো পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১০ ০৯:৩৩:১১
অবিশ্বাস্যভাবে শেষ হলো পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালের আগে শ্রীলঙ্কা দুই রানের লড়াইয়ে হাই-ফ্লাইং পাকিস্তানকে ৫ উইকেটে পরাজিত করে তাদের টানা চতুর্থ জয় দাবি করে। পাকিস্তানের ১২১ রানের জবাবে তিন রান আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় দাসুন শানাকার দল।

তবে ১২১ রানের পুঁজি নিয়েও লঙ্কানদের মনে ভয় ঢুকিয়ে দেয় পাকিস্তান। প্রথম দুই ম্যাচে দুই উইকেটসহ পাওয়ারপ্লেতে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। রান বই খোলার আগেই আউট হন কুশল মেন্ডিস ও দানুশকা গুনাথিলাকা। ধনঞ্জয় ডি সিলভা করেন ৯ রান।

তবে কপ্রান্ত আগলে রাখেন তরুণ ওপেনার পাথুম নিসাঙ্কা। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৫৫ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিনি। নিসাঙ্কাকে দারুণ সঙ্গ দেন ভানুকা রাজাপাকশে (২৪), অধিনায়ক দাসুন শানাকা (২১) ও ওয়ানিন্দু হাসারাঙ্গা (১০*)।

এর আগে শ্রীলঙ্কার আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে পাকিস্তান। যে কারণে কখনোই রানরেট খুব একটা বাড়েনি তাদের। তবু প্রথম পাওয়ার প্লে'তে ১ উইকেট হারিয়ে ৪৯ রান করে ফেলেছিল তারা।

কিন্তু সেখান থেকে আর সামনে এগোনো হয়নি, বরং পিছিয়েছেই পাকিস্তানের ইনিংস। দারুণ ফর্মে থাকা ওপেনার মোহাম্মদ রিজওয়ান আউট হয়েছেন ১৪ বলে ১৪ রান করে। রানখরায় থাকা অধিনায়ক বাবর আজম ৩০ রান করতে খেলেছেন ২৯ বল।

তিন নম্বরে নামা ফাখর জামান ও চারে নামা ইফতিখার আহমেদ- দুজনই করেছেন সমান ১৩ রান। ফাখর খেলেছেন ১৮ বল, ইফতিখার ১৭ বল। খুশদিল শাহর ব্যাট থেকে আসে ৮ বলে ৪ রান। খালি হাতেই ফিরে যান আসিফ আলি ও হাসান আলি।

বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ এক চার ও দুই ছয়ের মারে ১৮ বলে ২৬ রানের ক্যামিও খেললে কোনোমতে একশ পার হয় পাকিস্তানের দলীয় সংগ্রহ।

শ্রীলঙ্কার পক্ষে চার ওভারে ২১ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। অভিষিক্ত প্রমোদ মাদুশান ও অফস্পিনার মহেশ থিকশানার শিকার ২ উইকেট। এছাড়া চামিকা করুনারাত্নে ও ধনঞ্জয় ডি সিলভা নিয়েছেন একটি করে উইকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...