| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

‘কোহলি মিথ্যা কথা বলছে’

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ০৬ ১৮:২২:৩৮
‘কোহলি মিথ্যা কথা বলছে’

একাকীত্ব তাকে এতটাই প্রভাবিত করেছিল যে প্রাক্তন ভারতীয় অধিনায়ক প্রায় এক মাস ধরে তার প্রিয় ক্রিকেট ব্যাট স্পর্শ করেননি। আর এই দুঃসময়ে কোহলি জানিয়েছেন, প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ছাড়া তাঁর পাশে কেউ নেই।

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ৬০ রানের ইনিংস খেলার পর সংবাদ সম্মেলনে কোহলি বলেছিলেন, ‘একটি বিষয় আমি বলতে পারি, যখন টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিলাম, তখন আমার সাবেক সতীর্থদের মধ্যে শুধুমাত্র একজনের কাছ থেকেই বার্তা পেয়েছি- এমএস ধোনি।’

তিনি আরও যোগ করেন, ‘অনেকের কাছেই আমার নম্বর রয়েছে। তাদের অনেকেই টিভিতে অনেক পরামর্শমূলক কথাবার্তা বলেছে। কিন্তু যাদের কাছে আমার নাম্বার রয়েছে, তাদের কারও কাছ থেকে একটি মেসেজও পাইনি। তারা টিভিতে কিছু বলে থাকলেও সেটি আমার কাছে অর্থহীন।’

কোহলির এমন মন্তব্যের ঘোর বিরোধিতা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা। কোহলি মিথ্যা বলছেন দাবি করে সেই কর্মকর্তার ভাষ্য, ‘কোহলি সবার সমর্থন পেয়েছে। সতীর্থদের থেকে শুরু করে বিসিসিআইয়ের সঙ্গে যুক্ত প্রতিটি মানুষ কোহলির পাশে ছিল। সে সত্য বলছে না।’

ভারতীয় সংবাদমাধ্যম ইনসাইড স্পোর্টসে বিসিসিআই কর্মকর্তা আরও বলেন, ‘কোহলি ঘন ঘন বিশ্রাম পেয়েছেন। তাকে পুনরুজ্জীবিত করার জন্য সময় দেওয়া হয়েছে। টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পর সামাজিক মাধ্যমে বোর্ডের সঙ্গে যুক্ত সবাই তাকে শুভেচ্ছা জানান। তাই জানি না, সে কার বিষয়ে কথাগুলো বলেছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...