| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

‘পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানকেই সমর্থন করবো’ : পাকিস্তানের সাবেক পেসার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ০৬ ১৬:২০:০৭
‘পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানকেই সমর্থন করবো’ : পাকিস্তানের সাবেক পেসার

এই ম্যাচের আগে গুল স্পষ্ট জানিয়েছিলেন যে যেহেতু তিনি বর্তমানে আফগানিস্তান দলের দায়িত্বে আছেন, তাই তিনি পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানকে সব দিক থেকে সমর্থন করবেন। ক্রিকেটপাকিস্তান ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন গুল।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপে দুই ম্যাচ জিতে সুপার ফোরে প্রবেশ করেছে আফগানিস্তান। তবে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছে তারা। ফাইনালে উঠতে চাইলে ভারত ও পাকিস্তানের বিপক্ষে পরের দুই ম্যাচে জয় ছাড়া তাদের কোনো বিকল্প নেই।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে গুল বলেছেন, ‘আমরা দুই ম্যাচ জিতেই সুপার ফোরে এসেছি। বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে আধিপত্য বিস্তার করে জিতেছি। তাদের বিপক্ষে জয়গুলো আমাদের খেলোয়াড়দের অনেক আত্মবিশ্বাস দিয়েছে। তারা পরবর্তী চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।’

এবার প্রতিপক্ষ পাকিস্তান হলেও পেশাদারত্বের পরিচয় দিয়ে তিনি বলেন, ‘পাকিস্তান ক্রিকেটের সঙ্গে আমি ২০ বছরের বেশি সময় কাটিয়েছি। তবে এখন এটি গুরুত্বপূর্ণ, আমি যে দেশের সঙ্গে জড়িত আছি তাদেরকেই মানসিক ও পেশাদার জায়গা থেকে সমর্থন করা।’

এসময় নিজ দেশকে কোচিং করানো ইচ্ছার কথা জানিয়ে গুল বলেন, ‘অবশ্যই, আপনি যে দেশের হয়ে খেলেছেন তার জন্য একটা দুর্বল জায়গা থাকেই। ভবিষ্যতে পিসিবি যদি আমার সার্ভিস চায়, আমি অবশ্যই প্রস্তুত। তবে আপাতত আফগানিস্তানের প্রতি পুরোপুরি নিবেদিত আমি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...