| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মুশফিকের অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ০৪ ২৩:০৬:১০
মুশফিকের অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিসিবি

মুশফিক অবসর নিয়ে নিয়েছেন। এ নিয়ে বোর্ড থেকে আনুষ্ঠানিক বার্তা আসেনি এখনো। তবে ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন, মুশফিকের এই সিদ্ধান্ত এখনো গ্রহণ করেনি বিসিবি। তিনি জানিয়েছেন, ‘মুশফিকের অবসর সিদ্ধান্তের পর আমরা (বোর্ডের নীতি-নির্ধারকরা) নিজেদের ভেতর আলোচনা করে তারপর আমাদের প্রতিক্রিয়া জানাবো।’

জালাল ইউনুস বলেন, ‘আমরা এখনো এ ব্যাপারে কোন সিদ্ধান্ত নেইনি। মাত্র আজ দেখলাম, কাল আলাপ-আলোচনা করে তারপর আমরা সিদ্ধান্ত জানিয়ে দিবো।’

এর আগে বিসিবির কাছে আজ সকালে নিজের টি-টোয়েন্টি অবসর প্রসঙ্গ নিয়ে একটি মেইল দিয়েছিলেন মুশফিক। অবসর নেওয়ার কারণ দেখিয়ে মেইলে বলা হয়েছে ওয়ানডে এবং টেস্ট ফরম্যাটে আরো মনোযোগী হতেই এ সিদ্ধান্ত মুশফিকের, জানান ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

এ বিষয়ে তার ভাষ্য, ‘সে আমাদের মেইল করেছে, সেখানে উল্লেখ করেছে টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে আরো বেশি মনোনিবেশ করতে এমন সিদ্ধান্ত তার।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...