| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

হঠাৎ করেই অদ্ভুদ কারণে আর্জেন্টিনায় সকল ম্যাচ স্থগিত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ০৩ ১৯:৪১:২৩
হঠাৎ করেই অদ্ভুদ কারণে আর্জেন্টিনায় সকল ম্যাচ স্থগিত

এ কারণে শুক্রবার সারাদেশ বন্ধ এবং সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এর ফলে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও ঘোষণা করেছে যে দেশের সব পর্যায়ের সব ফুটবল ম্যাচ স্থগিত করা হবে।

বুয়েনস আয়ার্সে দেশটির ভাইস প্রেসিডেন্টকে হত্যা করা হয়। এই ঘটনার পর, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ঘোষণা করেছে যে বৃহস্পতিবার রাতে শুক্রবারের সমস্ত ম্যাচ স্থগিত করা হবে।

বৃহস্পতিবার রাতের ঘটনা। ফার্নান্দেজ ডি কার্চনার রিকোলেটায় নিজের বাড়ির কাছে পৌঁছার পরই হামলার শিকার হন তিনি। খুব কাছ থেকে এক লোক তাকে টার্গেট করে গুলি করেন। যে পিস্তল দিয়ে তাকে গুলি করা হয়, তাতে বুলেট লোড করা ছিল ৫টি। যদিও ফার্নান্দেজের খুব ভাগ্য ভালো যে, সেই দুবৃত্ত ফায়ারটা সঠিকভাবে করতে পারেননি। পুলিশ ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

এ ঘটনার পরই আর্জেন্টিনা প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ শুক্রবার দেশে সাধারণ ছুটি ঘোষণা করেন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও শুক্রবার তাদের সব ফুটবল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয়।

এক বিবৃতিতে এএফএ জানায়, ‘আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ভাইস প্রেসিডেন্ট ক্রিশ্চিনা ফার্নান্দেজের সঙ্গে ঘটে যাওয়া এ ঘটনাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। সামাজিকভাবে আমরা একসঙ্গে। যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করছি আমরা।’

শুক্রবার আর্জেন্টিনা প্রথম বিভাগ লিগে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এছাড়া জাতীয় ও প্রাদেশিক অঞ্চলের অনেকগুলো ম্যাচ স্থগিত করা হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...