অবশেষে বিপিএলে দল নিতে আগ্রহ দেখিয়েছে অনাগ্রহ দলের একটি
বিপিএলের আগামী তিন বছরের জন্য ফ্র্যাঞ্চাইজির জন্য বিড আহ্বান করেছে বিসিবি। তার শেষ মেয়াদ ছিল ৩০শে আগস্ট। কিন্তু বিপিএলের সবচেয়ে জনপ্রিয় তিনটি ফ্র্যাঞ্চাইজি, ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়াস এবং খুলনা টাইগার্স দল গড়তে আগ্রহ দেখায়নি।
বলা হচ্ছে, তিন বড় সাবেক ফ্র্যাঞ্জাইজির অংশ না নেয়ার পেছনের কারণ নাকি রেভিন্যু শেয়ারিং দাবি করা। অন্য লিগের মতো বিপিএলের আয়ে ভাগ চায় তারা। তাছাড়া, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে বিপিএলের সময় আইএল টি-টোয়েন্টি, পিসিএলের মতো আসর থাকায় তারকা বিদেশি ক্রিকেটারও না পাওয়ার শঙ্কা আছে।
তবে এসব কিছু জেনেই আবেদন করেছে ৯ প্রতিষ্ঠান। রংপুর রাইডার্সের ফ্র্যাঞ্চাইজি হতে চায় বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস। ফরচুন বরিশালের ফ্র্যাঞ্চাইজি হতে চায় ফরচুন সুজ লিমিটেড। সিলেট সানরাইজার্সের জন্য আবেদন করেছে প্রগতি গ্রিন অটো রাইস মিলস, খুলনার মাইন্ড ট্রি লিমিটেড, চট্টগ্রামে আখতার গ্রুপ এবং রাজশাহীর বৈশাখী গ্রুপ।
কুমিল্লার নাম না থাকায় অবাক হয় খোদ বোর্ডকর্তারাও। যোগাযোগও নাকি করা হয় তাদের ফিরিয়ে আনতে। তবে শেষ পর্যন্ত আগ্রহ দেখিয়েছে কুমিল্লা। নাটকীয়ভাবে তারা চিঠি দিয়ে বিসিবিকে জানিয়েছে, টুর্নামেন্টে থাকতে চায় তারা। আগ্রহ প্রকাশের সময় শেষ হওয়ার পর কুমিল্লার সেই আবেদন গ্রহণ করা হবে কিনা, সেটা আলোচনা করেই ঠিক করবে বিপিএল গর্ভনিং কাউন্সিল।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
