| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁচা-মরার লড়াইয়ে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, দেখেনিন পরিসংখ্যান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ০১ ০৯:৪৮:৪৩
বাঁচা-মরার লড়াইয়ে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, দেখেনিন পরিসংখ্যান

দুই দলই এখন শক্তির কাছাকাছি। তাই আজ (বৃহস্পতিবার) দুবাইয়ে যে লড়াইয়ে রূপ নিচ্ছে তাতে কাউকে ফেভারিট বলা যাবে না। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। দুই দলেরই সাম্প্রতিক টি-টোয়েন্টি পারফরম্যান্স চলছে। দুজনই চলতি টুর্নামেন্ট শুরু করে আফগানিস্তানে জিতেছেন।

শ্রীলঙ্কা তাদের শেষ ১৪ টি-টোয়েন্টির মধ্যে ১০টিতে হেরেছে। যদি এই পরিসংখ্যান আপনার জন্য খুব খারাপ মনে হয়, বাংলাদেশের কথা শুনুন। টাইগাররা তাদের শেষ ১৬ টি-টোয়েন্টির মধ্যে ১৪টিতে হেরেছে।

এমন নড়বড়ে পারফরম্যান্সের দুই দলকে মুখোমুখি হতে হচ্ছে কঠিন এক লড়াইয়ে। যারা আজ জিতবে, তারাই সুপার ফোরে নাম লেখাবে। বাদ পড়বে হারা দলটি।

এখন প্রশ্ন আসতেই পারে, মুখোমুখি লড়াইয়ে কারা এগিয়ে? সেটা থেকে যদি আন্দাজ করতে চান, কাদের জেতার সম্ভাবনা বেশি, তবেও বড় ধোঁকা খাবেন।

কেননা শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ১২ টি-টোয়েন্টির ৮টিই জিতেছে। এই পরিসংখ্যান যেমন লঙ্কানদের এগিয়ে রাখছে, তেমনি পিছিয়ে রাখছে আরেকটি পরিসংখ্যান।

লঙ্কানদের সঙ্গে সর্বশেষ তিন দেখায় দুটি টি-টোয়েন্টিই যে জিতেছে বাংলাদেশ। তাই এই প্রতিপক্ষের বিপক্ষে সাম্প্রতিক ফর্মের বিচারে আবার এগিয়ে থাকবে টাইগাররা।

তার মানে সবদিক বিবেচনায় কোনো পক্ষের পাল্লাই ভারি নয়। নির্দিষ্ট দিনে যে দল ভালো খেলবে, সেই দলই জিতবে। ক্রিকেটীয় সেই পরিচিত বুলিই আওড়াতে হচ্ছে আজকের নকআউট ম্যাচের আগে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...