| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজ: সাউথ আফ্রিকা লিগের নাম ঘোষণা, নিলামের তারিখ ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ৩১ ১৮:১০:৪৪
ব্রেকিং নিউজ: সাউথ আফ্রিকা লিগের নাম ঘোষণা, নিলামের তারিখ ঘোষণা

স্যাট-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী মরসুম আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। এই ইভেন্টের নিলাম 19 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এই নিলামের আগে প্রতিটি দল সরাসরি ৫ জন ক্রিকেটারকে সই করার সুযোগ পাবে।

নিলামের আগে যে পাঁচজন ক্রিকেটার স্বাক্ষর করার জন্য উপলব্ধ তারা হলেন তিনজন বিদেশী খেলোয়াড়, একজন দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক এবং একজন আনক্যাপড প্রোটিয়া ক্রিকেটার।

এই পাঁচজন ক্রিকেটারসহ মোট ১৭ জন ক্রিকেটার নিয়ে স্কোয়াড গড়বে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি। নিলাম থেকে ১২ জন করে ক্রিকেটার নেয়ার সু্যোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সবমিলিয়ে ২ মিলিয়ন ডলার করে খরচ করতে পারবে একটি দল।

৬ দলের এই টুর্নামেন্টের সবগুলো দলের মালিকানায় থাকবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ছয় ফ্র্যাঞ্চাইজি। তাতে আশা করাই যাচ্ছিল কোহলি-রোহিতদের হয়তো এই আসরে দেখা যাবে। কিন্তু বরাবরের মতোই বিদেশের লিগগুলোতে নিজেদের খেলোয়াড় না পাঠানোর নীতিতে শক্ত অবস্থানে আছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তাই তাদের খেলা হচ্ছে না এখানেও।

ছয় ফ্র্যাঞ্চাইজির মধ্যে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে চেন্নাই ও মুম্বাই। তারা দল কিনতে ২৫০ কোটি রুপি খরচা করেছে। দক্ষিণ আফ্রিকার এই লিগটি আইপিএলের আদলেই হতে চলেছে। ১০ বছরের চুক্তির জন্য ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ তাদের ১০ শতাংশ অর্থ পরিশোধ করতে হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...