| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

দুই দেশকে হারিয়ে র‍্যাঙ্কিংয়ে চমক দেখালো আফগানিস্তানের ব্যাটার বোলাররা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ৩১ ১৬:৩১:০৯
দুই দেশকে হারিয়ে র‍্যাঙ্কিংয়ে চমক দেখালো আফগানিস্তানের ব্যাটার বোলাররা

বাংলাদেশকে হারানোর পর আফগান ক্রিকেটারদের দুর্দান্ত ফর্মের চিত্র প্রকাশিত হয়েছে সর্বশেষ প্রকাশিত টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে। বল হাতে সেরা দশে জায়গা করে নিয়েছেন দলের রশিদ ও মুজিব উর রহমান। এদিকে রশিদ উঠে গেছেন শীর্ষ তিনে।

এছাড়াও, বোলার র‌্যাঙ্কিংয়ে বড় উল্লম্ফন করেছেন দলের ফাস্ট বোলার ফজল হক ফারুকী এবং নবীন উল হক। শুধু বোলারদের র‌্যাঙ্কিং নয়, ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়েও আফগানিস্তানের ব্যাটসম্যানরা অনেক উন্নতি করেছে। দলের দুই ওপেনারই এগিয়েছেন। বাংলাদেশকে উড়িয়ে দেওয়া নাজিবুল্লাহ জাদরানও এগিয়েছেন। সব রাউন্ডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন দলের অধিনায়ক মোহাম্মদ নবী।

বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেট তুলে নেওয়া রশিদ ৭০৮ পয়েন্ট নিয়ে উঠে এসেছেন তিনে। তার সামনে ৭১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছেন তাবরেইজ শামসি। ৭৯২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন জস হ্যাজলউড।

এদিকে বাংলাদেশের বিপক্ষে ১১ রানে ৩ উইকেট নেওয়া মুজিব ৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন নবম স্থানে। এদিকে শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়া ফজল হক ফারুকি ৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৩তম স্থানে। আরেক আফগান পেসার নাভিন উল হক ৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪৫তম স্থানে।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে এশিয়া কাপের দুই ইনিংসে ২৩ এবং ৩৭ রান করে তিন ধাপ এগিয়ে ১৪তম স্থানে উঠে এসেছে আফগানিস্তান। আরেক আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ৫ ধাপ এগিয়ে উঠে এসেছে ২৯তম অবস্থানে। বাংলাদেশের বিপক্ষে ১৭ বলে ৬ ছয় এবং ১ চারে ৪৩ রান করে জয় ছিনিয়ে নেওয়া নাজিবউল্লাহ ৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩০তম অবস্থানে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...