| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ভীতি আছে সাকিবে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ৩০ ১০:১০:৫১
ভীতি আছে সাকিবে

শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮ উইকেটে জয় পেয়েছে আফগানিস্তান। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যান্সে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে দলটি। ক্রিকেট দলের কিছু ক্রিকেটার বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলেন। সেখানে সাকিব-মোস্তাফিজ ছাড়া কাউকে পাওয়া কঠিন। রশিদ বলেন, যেখানে ২০ ওভারের ক্রিকেট বাংলাদেশের মাথাব্যথা, আফগানিস্তান দলের প্রায় সব ক্রিকেটারই টি-টোয়েন্টি ক্রিকেট উপভোগ করেন।

‘আমাদের দলটি বেশ তারুণ্য নির্ভর। অধিকাংশ ক্রিকেটাররাই এই সংক্ষিপ্ত ফরম্যাটটি উপভোগ করে। তবে আমরা অনেক দিন পর শারজাহতে খেলছি, দলের সবাই তাদের ভূমিকা জানে। আমরা দেরাদুনের পর প্রথমবারের মতো বাংলাদেশের বাইরে খেলছি, চার বছর হয়ে গেছে। যারা ভালো ক্রিকেট খেলবে এবং নিজেদের স্নায়ু নিয়ন্ত্রণ করবে, তারাই জিতবে।’

সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ হারের পর ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় বাংলাদেশ। যেখানে পরিবর্তন এসেছে বেশ কিছু জায়গায়। অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। এই ফরম্যাটে শততম ম্যাচে খেলতে নামার অপেক্ষায় আছেন তিনি। অন্যদিকে আফগানিস্তানের সাথে ম্যাচ হারের পর লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বাংলাদেশকে দুর্বল প্রতিপক্ষ হিসেবে আখ্যায়িত করেছিলেন। তবে শানাকার সাথে এক মত নন তিনি। সাকিবে ভীতি রয়েছে তার।

‘আগামীকাল শারজাহতে ভিন্ন অবস্থা হতে পারে। সাকিব দলটির অধিনায়ক এবং সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। এটি একটি বিশাল পার্থক্য তৈরি করে। তবে আমরা আমাদের ক্রিকেট নিয়ে ভাবছি। এটা সব ক্রিকেটারদের মনের মধ্যে রয়েছে। আগামীকালের ভূমিকা নিয়ে আমরা অবগত। তাদের পরাজিত করতে পারব কি না জানি না। ফলাফল সম্পর্কে ভাবছি না। আমাদের কাছে দুর্বল বা শক্তিশালী প্রতিপক্ষ বলে কিছু নেই। প্রতিপক্ষকে গুরুত্ব সহকারে নিচ্ছি আমরা। হংকং বা ভারতের বিপক্ষেও আমাদের প্রস্তুতি একই থাকবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...