| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

হঠাৎ-ই দুই অদ্ভুদ কারনে ক্রিকেটকে বিদায় বললেন অলক কাপালী

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৯ ১৮:৩৬:৪৪
হঠাৎ-ই দুই অদ্ভুদ কারনে ক্রিকেটকে বিদায় বললেন অলক কাপালী

সোমবার (২৯ আগস্ট) কাপালি তার ব্যক্তিগত ফেসবুক পেজে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। ২০০০-০১ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলার সময় যারা তাকে বিভিন্নভাবে সাহায্য করেছিল তাদের তিনি ধন্যবাদ জানান।

এ প্রসঙ্গে কাপালী লিখেন, ‘আমি ২০০০-০১ মৌসুম থেকে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলে আসছি। বাংলাদেশ জাতীয় দলের হয়ে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি ফরম্যাটে অংশগ্রহণ করেছি । এই দীর্ঘ পথচলায় অনেকেই আমাকে বিভিন্নভাবে সহায়তা করেছেন, উনাদেরসহ সকল শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীর কাছে আমি আমার অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

‘আমি বাংলাদেশ ও বৃহত্তর সিলেটের ক্রীড়াঙ্গনের অংশ হতে পারায় গর্বিত। আমি মনে করি এখন তরুণ ক্রিকেটারদের জন্য আরও বেশি প্রথম শ্রেণির ক্রিকেট খেলার সুযোগ করে দেওয়া উচিত। তরুণ ক্রিকেটারদের সর্বোচ্চ পর্যায়ে উঠে আসার জন্য এবং আমার পরিবারকে বেশি সময় দেওয়ার লক্ষ্যে আমি প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।’

জাতীয় দলের হয়ে ১৭ টেস্ট খেলা কাপালি ব্যাট হাতে করেছেন ৫৮৪ রান। এ ছাড়া বল হাতে ৬টি উইকেট নিয়েছেন তিনি। বাংলাদেশের জার্সিতে সেভাবে আলো ছড়াতে না পারলেও ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭২ ম্যাচে ৯ হাজার ১৩৮ রান করেছেন। বল হাতে নিয়েছেন ২১৭ উইকেট। লঙ্কার ভার্সনে না খেললেও ঘরোয়াতে সংক্ষিপ্ত ফরম্যাটের খেলা চালিয়ে যাবেন তিনি।

কাপালী লিখেন, ‘আমি ২০২২-২৩ মৌসুম থেকে শুধুমাত্র লিমিটেড ওভার ক্রিকেট (ওয়ানডে, টি-টোয়েন্টি ইত্যাদিতে) অংশগ্রহণ করবো। আমি বৃহত্তর সিলেটের ক্রিকেটের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। সিলেটের ক্রিকেটের উন্নয়নের জন্য যেকোনো সহায়তার জন্য আমি সাধ্যমত চেষ্টা করবো প্রতিশ্রুতি ব্যক্ত করছি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...