| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

তিন নম্বরে উঠে আসলো ব্রাজিল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৯ ১০:৪৬:৪১
তিন নম্বরে উঠে আসলো ব্রাজিল

ব্রাজিলের মেয়েরা নেদারল্যান্ডসকে উপেক্ষা করে, যারা টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে পৌঁছেছিল, তৃতীয় স্থানে। দুর্দান্ত ফুটবল খেলে ডাচ মেয়েদের ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করে ব্রাজিল। সেলেকাও ফেমেনিরা দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে।

সোমবার ভোরে কোস্টারিকার ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের মাত্র ৯ মিনিটেই আনা ক্লারা কোনসানির গোলে লিড নেয় ব্রাজিল। তবে সেই গোল শোধ করতে সময় লাগেনি নেদারল্যান্ডসের। ম্যাচের ২১ মিনিটে রোজা ফন গুলের লক্ষ্যভেদে স্কোরলাইন ১-১ হয়ে যায়। প্রথমার্ধে আর গোল পায়নি কোনো দল।

দ্বিতীয়ার্ধে ফিরে ৫৯ মিনিটের মাথায় ফের এগিয়ে যায় ব্রাজিল। এবার গোল করেন কারেন দস সান্তোস দ্য লিমা। মিনিট বিশেক পর পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন ৩-০ করেন তিনি। ম্যাচের শেষ বাঁশি বাজার খানিক আগে ডাচদের জালে হালিপূরণ করেন গি ফার্নান্দেস।

এ জয়ের সুবাদে ২০০৬ সালের পর আবারও অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে তৃতীয় হলো ব্রাজিল। এই টুর্নামেন্টে এটিই তাদের সর্বোচ্চ সাফল্য। অন্যদিকে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠা ডাচরা সন্তুষ্ট থাকলো চতুর্থ হয়ে। টুর্নামেন্টের ইতিহাসে তাদেরও এটি সর্বোচ্চ সাফল্য।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...