| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এশিয়া কাপ: ভারত-পাকিস্তান ম্যাচ পরিচালনা করবেন বাংলাদেশের দুই আম্পায়ার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৬ ২১:৫৭:১০
এশিয়া কাপ: ভারত-পাকিস্তান ম্যাচ পরিচালনা করবেন বাংলাদেশের দুই আম্পায়ার

সব ঠিক থাকলে আগামী ২৭ আগস্ট থেকে শুরু হওয়া টুর্নামেন্টে ২৮ তারিখেই ভারত-পাকিস্তান ম্যাচ পরিচালনা করতে দেখা যাবে বাংলাদেশের দুই আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও গাজী আশরাফুল আফসার সোহেলকে।

বাংলাদেশের প্রখ্যাত আম্পায়ার মাসুদুর রহমান মুকুল বিরাট কোহলি, বাবর আজমদের চিরপ্রতিদ্বন্দ্বিতার দ্বৈরথে অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন। এছাড়া চতুর্থ আম্পায়ারের ভূমিকায় থাকবেন আরেক বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল।

এশিয়া কাপের এবারের আসরে আম্পায়ারিংয়ের জন্য ২ বাংলাদেশিই ডাক পেয়েছেন। ৪৭ বছর বয়সী মাসুদুর রহমান মুকুল এখন পর্যন্ত ১৭টি ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। এছাড়া নারীদের ৫টি ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টিতে আম্পায়ারের ভূমিকায় ছিলেন তিনি।

৪৩ বছর বয়সী গাজী সোহেল ৪টি টেস্টের পাশাপাশি ৯টি ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টিতে আম্পায়ারিং করেছেন। তবে দুজনের কেউই আগে ভারত-পাকিস্তান ম্যাচ পরিচালনার সুযোগ পাননি।

উল্লেখ্য, আগামী ২৮ আগস্ট বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে এশিয়া কাপের ‘এ’ গ্রুপের দুই দল ভারত ও পাকিস্তানের মধ্যকার বহুল আলোচিত টি-টোয়েন্টি, যে ম্যাচের ভেন্যু দুবাই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...