| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ইতিহাসে এই প্রথম ২ বলে হ্যাটট্রিক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৬ ১৮:৩৪:৩১
ইতিহাসে এই প্রথম ২ বলে হ্যাটট্রিক

নারী ক্রিকেটে তাদের প্রথম দুই ম্যাচ হেরে নাইট রাইডার্স বৃহস্পতিবার বার্বাডোজ রয়্যালসের মুখোমুখি হয়েছিল। প্রথমে ডিয়েন্দ্রা ডটিন ১০ ওভারে তিন উইকেটে ৯২ রান করেন।

সেই রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় বার্বাডোজ। প্রথম বলে হ্যালি ম্যাথিউজকে আউট করেন গীতিকা। পরের বলে কোল ট্রাইয়নকে ড্রেসিংরুমে ফেরান আমেরিকার মিডিয়াম পেসার। হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়ে লেগ সাইডের বাইরে বল রাখেন। যা উইকেটের পিছনে দুর্দান্তভাবে ধরেন কাইসিয়া নাইট। মারাত্মক ক্ষিপ্রতার সঙ্গে স্টাম্প করে দেন।

ওয়াইড বল হলেও হ্যাটট্রিক ঠিকই হয়ে যায় গীতিকার। অর্থাৎ দুটি বৈধ বলে তিনটি উইকেট নেন তিনি। সবমিলিয়ে দুই ওভারে ৯ রানে তিন উইকেট শিকার করেন গীতিকা।

দ্বিতীয় ওভারে সেই ধাক্কা খেয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি বার্বাডোজ। নির্ধারিত ১০ ওভারে পাঁচ উইকেটে ৬৩ রানের বেশি তুলতে পারেননি তারা। এতে করে তিন ম্যাচে প্রথম জয় পেয়েছে শাহরুখ খানের দল। শুধু তাই নয়, এই জয়ের ফলে রোববারের ফাইনালে এখনও সুযোগ আছে ত্রিনবাগো নাইট রাইডার্সের সামনে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...