| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

অবিশ্বাস্য: কোহলির ফর্মের জন্য দোয়া করলেন পাকিস্তানি তারকা ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৬ ১৮:১৩:৪০
অবিশ্বাস্য: কোহলির ফর্মের জন্য দোয়া করলেন পাকিস্তানি তারকা ক্রিকেটার

এশিয়ান কাপ খেলতে ছয়টি দলই বর্তমানে দুবাইয়ে রয়েছে। বিভিন্ন দলের ক্রিকেটাররা তখন পাশাপাশি মাঠে বা কখনো কখনো একই মাঠে অনুশীলন করেন। আর তখনই ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন পাকিস্তানি ক্রিকেটাররা।

এবারের এশিয়া কাপে হাঁটুর ইনজুরির কারণে পাকিস্তানের হয়ে খেলবেন না দলের অন্যতম শীর্ষ তারকা শাহীন শাহ আফ্রিদি। তবে দলের সঙ্গে দুবাইয়ে অবস্থান করছেন এই ক্রিকেটার। এরপর একে একে আফ্রিদির সঙ্গে দেখা করতে আসেন ভারতীয় ক্রিকেটাররা।

এমনই এক ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে দেখা যায় যুজবেন্দ্র চাহাল, লোকেশ রাহুলের পাশাপাশি বিরাট কোহলিও খোঁজ নিচ্ছিলেন আফ্রিদির। সেখানে দুই দেশের দুই তারকা ক্রিকেটারের আলোচনার এক পর্যায়ে কোহলিকে আফ্রিদি জানায়, এই ভারতীয় তারকা দ্রুতই ফর্মে ফেরার জন্য দোয়া করছেন তিনি।

শাহীন শাহ আফ্রিদি কোহলিকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি যেন আবার ফর্মে ফিরতে পারেন এইজন্য আমরা দোয়া করি।’ আফ্রিদির এমন মন্তব্যে মুচকি হেসে কোহলিও ধন্যবাদ জানাতে ভোলেননি।

২০১৯ সালে নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচে সর্বশেষ কোনো আন্তর্জাতিক শতক পেয়েছিলেন কোহলি। এরপর রান পেলেও শতক দেখেননি ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা এই তারকা। সাম্প্রতিক সময়ে অবশ্য কেবল শতক নন রানও পেতে কষ্ট হয়ে যাচ্ছে কোহলির। এবারের এশিয়া কাপে ফর্মে ফেরেন কিনা কোহলি সেটিই এখন দেখার।

আগামী ২৮ আগস্ট দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান একে অপরের বিপক্ষে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে। এরপর সুপার ফোরে উঠলে সেখানে আবার দেখা হতে পারে দুই দলেরই। এরপর ফাইনালে জায়গা করে নিতে পারলে এক এশিয়া কাপেই তিনবার ভারত-পাকিস্তান মহারণ দেখতে পারে ক্রিকেট বিশ্ব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...