| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

অ্যান্ডারসন-ব্রড তোপে এলোমেলো আফ্রিকা, গড়লো সর্বনিম্ন রানের ইতিহাস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৬ ১০:৩৭:০৯
অ্যান্ডারসন-ব্রড তোপে এলোমেলো আফ্রিকা, গড়লো সর্বনিম্ন রানের ইতিহাস

বৃহস্পতিবার (২৫ আগস্ট) টস জিতে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা। ডিন এলগারের এই একটি সিদ্ধান্ত সবকিছু এলোমেলো করে দিয়েছে। অ্যান্ডারসন-ব্রডের ব্যাটিং গড় গত এক দশকে তৃতীয় সর্বনিম্ন। ইনিংসে মাত্র ১৫১ রানে অলআউট হয়ে যায় তারা। ইংল্যান্ড ৩ উইকেট হারিয়ে ১১১ রান করে। দিন শেষে সুবিধাজনক অবস্থানে থাকলেও ৪০ রানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড।

ওপেনার জ্যাক ক্রলি ১৭ ও জনি বেয়ারস্টো ৩৮ রানে অপরাজিত আছেন। অ্যালেক্স লিস ৪, ওলি পোপ ২৩ ও জো রুট ৯ রান করে ফেরেন। ১টি করে উইকেট নেন কাগিসো রাবাদা, অ্যানরিক নর্টজে ও লুঙ্গি এনগিডি।

এর আগে ব্যাটিং ধসের কবলে পড়ে এলগারের দল। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। প্রথম সেশনে দলটি করে ৫ উইকেট ৭৭ রান। দ্বিতীয় সেশনে তারা ধাক্কা সামলে ওঠার চেষ্টা করলেও প্রতিরোধ গড়তে পারেনি। শেষ পর্যন্ত তৃতীয় সেশনের শুরুতেই অলআউট হয়ে যায়।

সর্বোচ্চ ৩৬ রান করে আরও কম রানে অলআউটের লজ্জা থেকে বাঁচান রাবাদা। ২১ রান করে আসে কেগান পিটারসেন ও কাইল ভেরিয়েন্নের ব্যাট থেকে। এ ছাড়া কেউ বিশের ঘর পেরোতে পারেননি।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট করেন অ্যান্ডারসন ও ব্রড। স্টোকস নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন ওলি রবিনসন ও জ্যাক লিচ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...