ভবিষ্যদ্বাণী: এশিয়া কাপে চ্যাম্পিয়ন হবে কোন দল জানালেন ওয়াটসন
এবারের এশিয়ান কাপে মোট ছয়টি দল অংশ নিচ্ছে। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি অংশ নিচ্ছে এবং হংকং বাছাইপর্ব খেলে অংশ নিচ্ছে। পিচ লড়াই হবে ২৮ আগস্ট থেকে। তার আগে এশিয়ান কাপের ডেটা হিসেব করে চ্যাম্পিয়নের ভবিষ্যদ্বাণী করেছিলেন ওয়াটসন।
ভারত ও পাকিস্তানকেই বিবেচনায় নিয়ে চ্যাম্পিয়নের হিসেব কষেছেন ওয়াটসন। শেষ পর্যন্ত ভারতকেই বেছে নিয়েছেন তিনি। ওয়াটসন বলেন, “আমার ভবিষ্যদ্বাণী হলো- ভারত চ্যাম্পিয়ন হবে। তারা খুবই শক্তিশালী এবং এমন কন্ডিশনে তারা খুব সহজেই মানিয়ে নিতে পারে।”
আবার ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ নিয়ে ওয়াটসন, “প্রথম ম্যাচটি খুবই রোমাঞ্চিত হবে কারণ পাকিস্তানের এখন পূর্ণ আত্মবিশ্বাস আছে যে তারা ভারতকে হারাতে পারে। আমার মনে হয়, ওই ম্যাচটি যে দল জিতবে, তারাই এশিয়া কাপ জিতবে। তবে আমার মন বলছে, ভারতই শিরোপা জিতবে। তারা ব্যাটিং খুবই শক্তিশালী। তাদেরকে সামলানো কঠিন হবে।”
তর্কের খাতিরে পাকিস্তানের ম্যাচ জেতার শঙ্কাও উড়িয়ে দেননি ওয়াটসন, “কিন্তু পাকিস্তানও ম্যাচটি জিততে পারে কারণ ভারতকে হারানোর আত্মবিশ্বাস তাদের আছে। তাদের আত্মবিশ্বাস অনেক বেশি। ভারতের ব্যাটিং সামলানো কঠিন। পাকিস্তানকে আমি যতটুকু চিনি, তাদের উচ্চ আত্মবিশ্বাসের জন্য তাদেরকে থামানো কঠিন। এখন বড় টুর্নামেন্টে ভারতকে হারানোর আত্মবিশ্বাসও আছে তাদের।”
উল্লেখ্য, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ২৪টি টি-টোয়েন্টি ম্যাচের ১৯টি ম্যাচই জিতেছে ভারত।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
