| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এশিয়া কাপে ভারত, পাকিস্তানের গ্রুপে যুক্ত হলো আরো একটি নতুন দেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৫ ১০:৫১:৫৬
এশিয়া কাপে ভারত, পাকিস্তানের গ্রুপে যুক্ত হলো আরো একটি নতুন দেশ

হংকং তাদের প্রথম ম্যাচ খেলবে শক্তিশালী ভারতের বিপক্ষে ৩১ আগস্ট। গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচ ২ সেপ্টেম্বর শারজায় পাকিস্তানের বিপক্ষে।

এশিয়ান কাপের মূল পর্বে পৌঁছতে বাছাইপর্বে হংকং, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং সিঙ্গাপুর লড়াই করেছিল। ফিরে আসা দল প্রতিটি দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলেছে। বুধবার রাতে বাছাইপর্বের শেষ দুটি খেলা অনুষ্ঠিত হয়। মুখোমুখি হংকং-ইউএই এবং কুয়েত-সিঙ্গাপুর। প্রথম দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে হংকং। বাকি ম্যাচ জিতলে মূল পর্বে টিকিট নিশ্চিত করা হবে।

মূল পর্বে খেলার সম্ভাবনা ছিল কুয়েতেরও। এক্ষেত্রে যদি তারা সিঙ্গাপুরের বিপক্ষে বড় জয় আর হংকংকে হারিয়ে দেয় আরব আমিরাত তবেই আশা ছিল কুয়েতের। কিন্তু সেটি আর হতে হয়নি। সিঙ্গাপুরকে ১০৪ রানে অল-আউট করে কুয়েত জয় তুলে নেয় ৭৩ বল বাকি থাকতে ৬ উইকেটে।

কুয়েত বড় ব্যবধানে জয় পেলেও ওমানের আল অ্যামারাত স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে আমিরাত সংগ্রহ করে সব উইকেট হারিয়ে ১৯.৩ ওভারে ১৪৭ রান। লক্ষ্য তাড়া করতে নেমে হংকংয়ের দুই ওপেনার নিজাকাত ও নাসিম মুর্তজা তুলে ফেলেন ৮৫ রান।

শেষ পর্যন্ত ১৯ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিতের সঙ্গে এশিয়া কাপের মূল পর্বের টিকিটও নিশ্চিত করে ফেলে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের ২৩ নম্বরে থাকা দলটি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...