| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

‘ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার আত্মবিশ্বাস পেয়েছে পাকিস্তান’ : ওয়াসিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৪ ১৬:৩৪:০১
‘ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার আত্মবিশ্বাস পেয়েছে পাকিস্তান’ : ওয়াসিম

ওয়াসিম আকরাম মনে করেন, বিশ্বকাপে সেই এক জয়ে ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার আত্মবিশ্বাস পেয়েছে পাকিস্তান। পাকিস্তানের সাবেক এই পেসার বলেন, গত কয়েক বছরে বাবরের দল ক্রমাগত উন্নতি করছে।

স্টার স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় ওয়াসিম আকরাম বলেন, ‘গত কয়েক বছর ধরে পাকিস্তান দল উন্নতি করছে। তারা ধারাবাহিকভাবে ভালো করে যাচ্ছে। আমার মনে হয়, বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়, যদিও সেটা এক বছর আগে, তাদেরকে বাড়তি আত্মবিশ্বাস দিয়েছে ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার।’

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে শাহীন শাহ আফ্রিদিদের দারুণ বোলিংয়ের পর বাবর-মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। টপ অর্ডারে তাদের দুজনের সঙ্গে রয়েছেন দারুণ ফর্মে থাকা ফখর জামান। শেষ দিকে পাকিস্তানকে দ্রুত রান তোলার কাজটা এগিয়ে দিতে পারেন আসিফ আলী। তবে ওয়াসিম চিন্তার কারণ পাকিস্তানের মিডল অর্ডার নিয়ে।

ওয়াসিম আকরাম বলেন, ‘স্রেফ একটা বিষয় নিয়ে চিন্তিত, তা হলো মিডল-অর্ডার। চার নম্বরে ইফতেখার আহমেদ ছাড়া মিডল-অর্ডারে অভিজ্ঞ কেউ নেই। এরপর সম্ভবত থাকবে হায়দার আলি, তরুণ সেনসেশন যে ধারাবাহিক নয়। টি-টোয়েন্টি সংস্করণে বাবর আজম ও রিয়াওয়ানই মূল।’

‘আমার মনে হয়, সামগ্রিকভাবে তারা আত্মবিশ্বাসী। তবে এটা নির্ভর করছে, ভারত-পাকিস্তান ম্যাচের আগে সেখানে পৌঁছানোর পর তারা কেমন অনুভব করছে বা কেমন মানসিকতায় আছে। কারণ ওই ম্যাচটি এশিয়া কাপে দুই দলেরই গতিপথ ঠিক করে দিতে পারে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...