| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

‘আমি সর্বকালের সেরা অফস্পিনার’

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৪ ১৬:০২:৪৪
‘আমি সর্বকালের সেরা অফস্পিনার’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাকে ক্যারিবিয়ান জার্সিতে দেখতে অবাক হওয়ার কিছু থাকবে না। বিধ্বংসী বাঁ-হাতি ক্যারিবীয় অঞ্চলে ষাট বলের ক্রিকেট টুর্নামেন্ট 'ষাট'-এ অংশ নিচ্ছেন। বিশ্বকাপের জন্য এর চেয়ে বড় প্রস্তুতি আর কি হতে পারে।

রেকর্ড বলছে, টি-টোয়েন্টিতে সর্বকালের সেরা ব্যাটার গেইল। তার রেকর্ডের ধারেকাছেও নেই কেউ। কিন্তু গেইল কি শুধু ব্যাটার? স্বঘোষিত ‘ইউনিভার্স বস’ এবার ঘোষণা দিয়ে বসলেন, তিনিই বিশ্বের সেরা অফস্পিনার।

‘ক্রিকইনফো’কে দেওয়া এক সাক্ষাৎকারে গেইল বলেন, ‘আপনি কী জানেন? আমার বোলিংটা সহজাত। অবশ্যই আমাকে বল করতে হবে। কারণ আমি সর্বকালের সেরা অফস্পিনার। মুরালি নিশ্চিতভাবেই আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। আমার ইকোনমি সেরা, এমনকি সুনিল নারিনও আমার ধারেকাছে নেই।’

অবশ্য পরিসংখ্যান গেইলের এই মতকে সমর্থন করছে না। টি-টোয়েন্টিতে ৭.৬২ ইকোনমিতে ৮৩ উইকেট নিয়েছেন গেইল। নারিন ৪৬৩ উইকেট নিয়েছেন ৬.০২ ইকোনমিতে। মুরালিধরনেরও এই ফরম্যাটে ১৭৯ উইকেট আছে ৬.৩৮ ইকোনমিতে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...